রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ট্রাকের নিচে প্রাইভেটকার: চালকসহ আহত ৩ ‘ভিত্তিহীন অভিযোগে সম্মানহানির চেষ্টা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান’ সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫ সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে অবস্থান ধর্মঘট কুড়িগ্রামে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক নারী ও কিশোরীদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে আদালতের আদেশে জমিতে কাজ করার সময় প্রতিপক্ষের হামলায় আহত ৫

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে আদালতের আদেশে নিজের জায়গায় কাজ করার সময় প্রতিপক্ষের হামলায় পাঁচজন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাট এলাকায় জাহানাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন কায়সারুল আলম (৪৫), তাইফুর হাসান (২০), জান্নাতুল ফেরদৌস (৩৫), সাইফুল ইসলাম (৩৪), মোঃ বখতিয়ার মিয়া (৫৩)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে সীতাকুণ্ড থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানার অভিযোগ সূত্রে জানা যায়, জাহানাবাদ মৌজার বি.এস ৮৫৯ নং খতিয়ানে বি.এস ১৮৪৩ দাগের ৪৯ শতক জমি নিয়ে কায়সারুল আলম সাথে দীর্ঘদিন একই এলাকা জসিম উদ্দিনের বিরোধ চলে আসছিল। সাম্প্রতি আদালতের রায় পেয়ে উল্ল্যেখিত জায়গায় কায়সারুল আলম কাজ করতে গেলে জসিম উদ্দিন দলবল নিয়ে হামলা চালায়। এতে ৫ জন আহত হন। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কায়সারুল আলম বলেন, ২০২৪ সালে সিনিয়ার সহকারি জজ আদালত, অপর মামলা নং ৭৭/২৪ দায়ের করি। আদালত উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে আমার পক্ষে আদেশ দেন। আমি জায়গার উপর কিছু কাজ করতে গেলে জসীম উদ্দিনের নেতৃত্বে শাহীন, আশিক, জিসান, মানিক, সাদ্দাম, জাহেদসহ অজ্ঞতানামা আরো কিছু সন্ত্রাসী আমাদের উপর হামলা করে। সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে আমি পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে নিয়মিত মামলা রুজু হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »