রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ট্রাকের নিচে প্রাইভেটকার: চালকসহ আহত ৩ ‘ভিত্তিহীন অভিযোগে সম্মানহানির চেষ্টা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান’ সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫ সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে অবস্থান ধর্মঘট কুড়িগ্রামে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক নারী ও কিশোরীদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

খুলনার দাকোপে সুন্দরবনের ত্রাস বনদস্যু আছাফুসহ ২ ডাকাত আটক

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধানঃ

অস্ত্র ও গুলিসহ সুন্দরবনের জলদস্যু বাহিনী প্রধান আসাবুর সানা ও তার সহযোগী আলমগীর মীরকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে কৈলাশগজ্ঞ ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন ঠাকুরবাড়ি ঘাট এলাকা তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি এক নলা বন্দুক ও চার রাউন্ড কার্তুজ জব্দ করেন তারা।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ শামসুল আরেফীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এদিন দুপুরে ঠাকুরবাড়ি ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা হতে সুন্দরবনের দুর্ধর্ষ জলদস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪২) ও তার সহযোগী আলমগীর মীর (২৮)কে আটক করা হয়।
তিনি আরও বলেন, জলদস্যু আসাবুর দীর্ঘদিন সুন্দরবন সংলগ্ন এলাকা হতে জেলেদের অপহরন করে মুক্তিপণ আদায় এবং বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিল এবং তাদের বিরুদ্ধে একটি অস্ত্র ও দুটি ডাকাতির মামলা রয়েছে।
এদিকে জব্দকৃত অস্ত্র ও আটক জলদস্যুদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনার দাকোপ থানায় হস্থান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »