রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ট্রাকের নিচে প্রাইভেটকার: চালকসহ আহত ৩ ‘ভিত্তিহীন অভিযোগে সম্মানহানির চেষ্টা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান’ সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫ সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে অবস্থান ধর্মঘট কুড়িগ্রামে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক নারী ও কিশোরীদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সিলেটে এনডিএফ বিডি র সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

বিতর্ক একটি আর্ট বা শিল্প, বিতর্কশিল্পের মাধ্যমে একজন শিক্ষার্থী আত্মবিশ্বাসী হয়ে ওঠে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে পৃথিবীতে মানুষের অধিকার আদায়ের আন্দোলনে বাকযোদ্ধারা অগ্রণী ভূমিকা পালন করেছেন। বাকযোদ্ধারা জাতিকে অনেক দূর নিয়ে যেতে পারে।

একজন সত্যিকারের বিতার্কিক পরামতসহিষ্ণু,আত্মবিশ্বাসী ও পরিশ্রমী হয়ে ওঠে। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) সিলেট জোন কর্তৃক ‘৫ম এনডিএফ বিডি সিলেট বিভাগীয় বিতর্ক উৎসব ২০২৪ ‘সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. কবির খান উপর-উক্ত কথাগুলো বলেন।

সিলেট শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন এনডিএফ বিডি সিলেট জোনের জোন প্রধান মোহাম্মদ খলীলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ বাংলা ব্যাংক লামাবাজার শাখার ম্যানেজার মোহাম্মদ আজিজুর রহমান। রাহিকুল হক সিদ্দিকীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন শুয়াইবুর রহমান।

সিলেট বিভাগের শতাধিক শিক্ষার্থীি এ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। স্কুল বিভাগে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় বিতর্কদল ও বর্ডার গার্ড স্কুল এন্ড কলেজের স্কুলবিতর্কদল এবং কলেজ পর্যায়ে সিলেট এমসি কলেজ ও সিলেট সরকারি কলেজ সেমিফাইনালে বিজয় লাভ করে।

আগামী ১ নভেম্বর২০২৪, শুক্রবার সিলেট নগরস্থ কবি নজরুল অডিটোরিয়ামে বিতর্কের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। এতে কুইজ কম্পিটিশন, সংসদীয় বিতর্ক (ইংরেজি মাধ্যম), পাবলিক স্পিকিং, বারোয়ারি বিতর্ক বাংলা অনুষ্ঠিত হবে। এছাড়া আলোচনা সভা, বিতর্ক কর্মশালা, বিভিন্ন ধরনের বিতর্কের নমুনা প্রদর্শন করা হবে। ধারণা করা হচ্ছে, এ উৎসবে সারা দেশ থেকে আগত ছাত্র-শিক্ষক সংস্কৃতিকর্মী,শিক্ষা বিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দসহ পনেরো শতাধিক মানুষ উপস্থিত থাকবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »