সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ-
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

পুলিশের হাত থেকে পালিয়ে গেলেন ছাতক সিংচাপইড় ইউনিয়ন চেয়ারম্যান সাহেল।

  • আপডেট সময়ঃ বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ জেলার ছাতকে পুলিশের সাথে জোরাজুরি করে কৌশলে পুলিশের হাত থেকে পালিয়ে গেছেন সিংচাপইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন মোঃ সাহেল।১৫,অক্টোবর রোজ মঙ্গলবার ইউনিয়ন পরিষদ কার্যালয় ঘেরাও করে পুলিশ তাকে ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটক করে। এ সময় সাহেল ফেইসবুক লাইভে এসে বেপরোয়া ভাবে লাইভে কথা-বার্তা শুরু করেন।

লাইভে থেকে এলাকার মানুষকে মসজিদে-মসজিদে মাইকে ঘোষণা দেয়ার কথা বলেন তিনি। তাকে অন্যায় ভাবে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এসব কথা বার্তা লাইভে বলতে থাকেন। থানা পুলিশকে ভয়ভীতি প্রদর্শন এবং লোক জড়ো করে দস্তাদস্তির এক পর্যায়ে কৌশলে পালিয়ে যান তিনি।

পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এবং সেনা বাহিনীর একটি দল পৌঁছায়। কিন্ত এর আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান ইউপি চেয়ারম্যান সাহেল।

পরে পুলিশ ও সেনা বাহিনীর যৌথ এক অভিযানে ইউপি চেয়ারম্যানকে পালিয়ে যেতে সহযোগীতাকারী ৫ জনকে আটক করতে সক্ষম হয় তারা ।

ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া হাসান ৫ জন আটকের কথা স্বীকার করে জানিয়েছেন
সুনামগঞ্জ সদর থানায় দায়েরি একটি মামলার আসামি ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন মোঃ সাহেলকে আটক করতে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের সাথে সে এবং তার লোক জনের সাথে বাক-বিতন্ডা ও মারামারির ঘটনা ঘটেছে। একপর্যায়ে আসামি পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায়
থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »