বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিলেটে বিএনপির পরিচয়ের আড়ালে আ’লীগ নেতার ‘সুকৌশলী মাস্টারপ্ল্যান’: তৃণমূল জুড়ে তীব্র ক্ষোভ জনগণকে আমার কাছে আসতে হবে না, আমি জনগণের কাছে যাবো: ওসি দাকোপ সীতাকুণ্ডে আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম। 
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

নিরাপদে ও নির্বিঘ্নে দূর্গোৎসব পালনে সিলেট মহানগর পুলিশের নিরাপত্তামূলক ব্যবস্থা ব্রিফিং সভা অনুষ্টিত

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

সিলেট প্রতিনিধিঃ

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ৯ অক্টোবর হতে ১৩ অক্টোবর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হবে। অন্যান্য বছরের ন্যায় এবছরও ধর্মীয় উৎসাহ উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায় দূর্গোৎসব পালন করবেন। নিরাপদে ও নির্বিঘ্নে এ উৎসব পালনে সিলেট মহানগর পুলিশ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।এ বছর মোট ১৫২ টি পূজামণ্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।

এস‌এমপির মোতায়েনকৃত অফিসার ও ফোর্সের ব্রিফিং সভা বুধবার (৯অক্টোবর )সকাল ১১ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের ড্রিল শেডে অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসার ফোর্সদের ব্রিফিং প্রদান করেন।

উক্ত ব্রিফিং প্যারেডে পুলিশ কমিশনার মহোদয়ের বক্তব্যে, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের করণীয় ও বর্জনীয়-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, ডিউটিতে নিয়োজিত ফোর্সদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতার সাথে ডিউটি পালন করতে হবে। বিশেষ করে রাতের বেলায় সর্তক অবস্থায় ডিউটি এবং টহল বাড়াতে হবে। সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ করা যাবে না। পুলিশ বাহিনীর কাজ খুবই গুরুত্বপূর্ণ যা অন্য কারো দ্বারা সম্ভব নয়, এই ধারনাটি মানুষের মাঝে ধরে রাখার জন্য সঠিকভাবে কাজ করতে হবে ।

মানুষের কল্যাণ করতে হবে , মানুষের কল্যাণের চেয়ে বড় কিছু আর হতে পারে না। জনকল্যানের মাধ্যমে আমাদের পুলিশ আর জনগনের মাঝে যে দূরত্ব তা দূর করতে হবে।কোন অপশক্তি যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না করতে পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে। মাঠে অন্যান্য বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।এসময় উপস্থিত ছিলেন এসএমপি‘র অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।

 

শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষে বিভিন্ন মন্ডপে স্হায়ী ডিউটি ছাড়াও মোবাইল ও স্ট্রাইকিং পার্টি কাজ করবে।এছাড়া ডিবি ও সিআরটির টিম ও মাঠে থাকবে।সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং ট্রাফিক ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবে। যেকোনো গুজব এবং অপপ্রচার প্রতিরোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »