বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিলেটে বিএনপির পরিচয়ের আড়ালে আ’লীগ নেতার ‘সুকৌশলী মাস্টারপ্ল্যান’: তৃণমূল জুড়ে তীব্র ক্ষোভ জনগণকে আমার কাছে আসতে হবে না, আমি জনগণের কাছে যাবো: ওসি দাকোপ সীতাকুণ্ডে আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম। 
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

শাবিপ্রবি প্রশাসনের সঙ্গে ইবিএফসিআইয়ের প্রতিনিধিদলের মতবিনিময়।

  • আপডেট সময়ঃ শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

মেহেদী হাসান অপূর্বঃ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে ইউরোপীয় বাংলাদেশ ব্যবসায় ফেডারেশন ফর কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইবিএফসিআই) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (০৫ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন-২ এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন ইবিএফসিআই-এর সভাপতি ড. ওয়ালী তসর উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, প্রক্টর, প্রভোস্টবৃন্দ, শিক্ষক, প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষার্থীরা ।

ইবিএফসিআই-এর সভাপতি ড. ওয়ালী তসর উদ্দিনের নেতৃত্বে ২৪ সদস্যের একটি প্রতিনিধি দল এ সভায় যোগদান করেন। সভায় তারা শিক্ষাক্ষেত্রে পারস্পারিক সমন্বয়ের জন্য চুক্তি স্বাক্ষরের মধ্যে সবকিছু সীমাবদ্ধ না রেখে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রতিনিধিদলকে অভিহিত করা হয়।

ইবিএফসিআই প্রতিনিধিদলের সদস্যদেরকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন,
আমাদের শিক্ষার্থীরা মেধাবী। আপনারা যদি তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে তাদের মেধার আরও বিকাশ ঘটবে এবং দেশ উপকৃত হবে।

আমি মনে করি, আপনারা যেসব প্রস্তাব করেছেন সেগুলো বাস্তবায়নের জন্য এ বিশ্ববিদ্যলয় সঠিক প্রতিষ্ঠান । ইন্ডাস্ট্রি এবং একাডেমিক কার্যক্রমের মধ্যে সহযোগিতা জোরদার করার জন্য আগ্রহ প্রকাশ করেন তিনি । এই বিশ্ববিদ্যালয়কে গবেষণাধর্মী প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে বলেও জানান অধ্যাপক ড. সাজেদুল করিম ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »