রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ট্রাকের নিচে প্রাইভেটকার: চালকসহ আহত ৩ ‘ভিত্তিহীন অভিযোগে সম্মানহানির চেষ্টা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান’ সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫ সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে অবস্থান ধর্মঘট কুড়িগ্রামে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক নারী ও কিশোরীদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

কুলাউড়ায় শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া অনুষ্ঠিত হয়েছে

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টারঃ

মৌলভীবাজার জেলার কুলাউড়ায় চণ্ডীপাঠ ও আগমনী গান পরিবেশনের মধ্যদিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া অনুষ্ঠিত হয়েছে।

এর মাধ্যমে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। বুধবার ২ অক্টোবর সকালে পৌর শহরের ড. রজত কান্তি ভট্টাচার্য্যরে বাসগৃহ প্রাঙ্গণে চৈতালীর পূজামণ্ডপে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এ মহালয়া উদযাপিত হয়।

পূজা কমিটির সভাপতি ডা. শিবনাথ ভট্টাচার্য জানান, কুলাউড়ার চৈতালী সংঘের উদ্যোগে এবার দ্বিতীয়বারের মতো এই মহালয়া উদযাপিত হলো। কুলাউড়ায় একমাত্র চৈতালী সংঘই মহালয়া উপলক্ষ্যে অনুষ্ঠান আয়োজন করে থাকে।

 

তিনি জানান, সূর্যোদয়ের পর সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শ্রী শ্রী চণ্ডীপাঠ ও শঙ্খধ্বনির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত শিশুকিশোরদের সংগীত ও নৃত্যের মাধ্যমে দূর্গাপূজার আনুষ্ঠানিক সূচনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »