শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘ভিত্তিহীন অভিযোগে সম্মানহানির চেষ্টা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান’ সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫ সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে অবস্থান ধর্মঘট কুড়িগ্রামে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক নারী ও কিশোরীদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ সীতাকুণ্ডে মানবিক ব্যক্তিত্ব লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

বিএনপি’র ডা. শাহাদাত হোসেনকে (চসিক) মেয়র ঘোষণা করেছেন আদালত।

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

বিশেষ প্রতিনিধিঃ

তিন বছর আগে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাচনে বিএনপির পক্ষে প্রার্থী হওয়া ডা. শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করেছেন আদালত। নির্বাচন বাতিল চেয়ে এই প্রার্থীর করা মামলায় এ রায় ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে গেজেট ঘোষণার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর)) দুপুর ১২টায় নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীনের আদালত এই রায় দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আরশাদ হোসেন আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে মেয়র ঘোষণা করা হয়েছিল আওয়ামী লীগের প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরীকে। তখন রেজাউল তিন লাখেরও বেশি ব্যবধানে ডা. শাহাদাতকে হারিয়েছেন বলে জানানো হয়েছিল। পরে নির্বাচন বাতিল চেয়ে আদালতে মামলা ঠুকে দেন ডা. শাহাদাত হোসেন। তবে তা রেজাউলের মেয়র পদে বসায় বাঁধা হতে পারেনি। তিন বছরেরও বেশি সময় দায়িত্ব পালনের পর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলে আড়ালে চলে যান রেজাউল। পরে বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। এর মধ্যেই এই চাঞ্চল্যকর রায় এল।

মামলার এজাহারে ডা. শাহাদাত নির্বাচনে অবিশ্বাস্য কারচুপির অভিযোগ এনে বেশ কয়েকটি তথ্যপ্রমাণ তুলে ধরেন। তিনি করপোরেশন নির্বাচনের পুনঃতফসিল ও পুনঃনির্বাচন দাবি করেন। মামলায় তখনকার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা ও চসিকের তখনকার মেয়র রেজাউল করিম চৌধুরীসহ ৯ জনকে বিবাদী করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »