শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
‘ভিত্তিহীন অভিযোগে সম্মানহানির চেষ্টা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান’ সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫ সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে অবস্থান ধর্মঘট কুড়িগ্রামে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক নারী ও কিশোরীদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ সীতাকুণ্ডে মানবিক ব্যক্তিত্ব লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

খুলনার পাইকগাছায় ডিকেএসপি এর উদ্যোগে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ।

  • আপডেট সময়ঃ রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধানঃ

দাকোপ খুলনা শিক্ষা পরিবার (ডিকেএসপি) কর্তৃক পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে ১৬০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। প্রতিটি শিক্ষার্থী কে ১ টি ছাতা,১টি জলের বোতল, ১ টি স্কুল ব্যাগ,খাতা ও কলমসহ মোট১০ টি উপকরণ প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে হেমন্ত কুমার বৈদ্য সকলকে শুভেচ্ছা জানিয়ে দাকোপ খুলনা শিক্ষা পরিবারের শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম তুলে ধরেন এবং সে ধারাবাহিকতায় বন্যা কবলিত পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের উদয়ন বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিনগর ও দারুন মল্লিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, দারুন মল্লিক এর শিক্ষার্থীদের মাঝে ডিকেএসপির পক্ষ থেকে কিছু শিক্ষা সামগ্রী দিয়ে বানভাসি মানুষের পাশে থাকতে পারার জন্য গৌরববোধ করেন। এছাড়াও তিনি অগণিত হৃদয়বান সংগঠনপ্রেমী দাতা বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সবশেষে সংগঠনের সমন্বয়ক মি. অসীম ঘরামীসহ কমিটির সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বানভাসি মানুষের দু:খ-দুর্দশা দ্রুত মুক্ত হওয়ার প্রার্থনা জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে সংক্ষিপ্ত কথা শেষ করেন।
ডিকেএসপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেমন্ত কুমার বৈদ্য ( সভাপতি) ,অনিমেষ মন্ডল ( কোষাধক্ষ্য), অলোকেশ রায় (সদস্য) অসীম ঘরামী (সমন্বয়ক), অচ্যুত প্রসাদ মিস্ত্রী (নির্বাহী সদস্য) সৌমেন মন্ডল (সদস্য) অনুপম গোলদার প্রমুখ।
এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ১০৬ নং উদয়ন বিদ্যাপীঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল সরদার এবং ১৫ নং দারুণ মল্লিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌরভ রায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »