বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সিলেটে র‍‍্যাব পরিচয়ধারী দুই প্রতারক ও চাঁদাবাজকে ধরেছে র‍‍্যাব-পুলিশ

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট প্রতিনিধিঃ

সিলেটে র‍‍্যাব পরিচয়ধারী দুই প্রতারক ও চাঁদাবাজকে ধরেছে র‍‍্যাব-পুলিশ। বুধবার (৪ সেপ্টেম্টর) রাত ৮টার দিকে মহানগরের মেজরটিলা থেকে এদের আটক করা হয়।

আটক দুজন হলেন- সিলেটের শাহপরাণ থানাধীন মেজরটিলা পশ্চিমভাগ পাড়ার মৃত আবুল কালামের ছেলে নাদিম আহমদ (২০) ও বহর আবাসিক এলাকার এরশাদ মিয়ার ছেলে সাব্বির মিয়া (২১)।
বিষয়টি -কে নিশ্চিত করেছেন শাহপরাণ থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য।

জানা গেছে, এ দুই প্রতারক র‍‍্যাব পরিচয়ে অনেক দিন ধরে মানুষের সঙ্গে চাঁদাবাজি ও প্রতারণা করে আসছে। গতকাল (বুধবার) সন্ধ্যায়ও মেজরটিলার স্থানীয় একজনের কাছে চাঁদা দাবি করে এবং তুলে নেওয়ার জন্য ৮-১০ লোক নিয়ে যায়। তবে এসময় ওই লোক ঘরে ছিলেন না বলে জানান তার স্ত্রী।

তাদের সবার মুখে মাস্ক ছিলো। স্থানয়ীদের এসময় সন্দেহ হলে তাদের আটক করার চেষ্টা করেন। এসময় নাদিম ও সাব্বিরকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেন স্থানীয়রা। দুজনকে আটক করা গেলেও বাকিরা পালিয়ে যান। পরে র‍‍্যাব-৯ এর একটি টিম এসে এ দুজনকে আটক করে নিয়ে যায়। শাহপরাণ থানাপুলিশও ঘটনাস্থলে ছিলো। পরে রাতেই পুলিশের কাছে এই দুই প্রতারককে হস্তান্তর করে র‍‍্যাব। ইন্দ্রনীল ভট্টাচার্য জানান, এ দুজনের বিরুদ্ধে র‍‍্যাব বাদী হয়ে মামলা দায়ের করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »