সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ-
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

হিংসা-বিদ্বেষ ভুলে দেশের কল্যাণে কাজ করে যেতে হবে। ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

স্বপন কুমার রায় (খুলনা) ব্যুরো প্রধান-

ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, হিংসা-বিদ্বেষ ভুলে দেশের কল্যাণে কাজ করে যেতে হবে। সকল ক্ষেত্রে দেশে একটি বিরাট পরিবর্তন হয়েছে। আগামী পাঁচ বছর বাংলাদেশে তাক লাগানো উন্নয়ন হবে।
তিনি আজ (শুক্রবার) বিকালে খুলনা ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের গাবতলা সার্বজনীন দুর্গা মন্দিরের নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য প্রতিটি এলাকার প্রতি নজর রাখছেন। গ্রামীণ জনপদে শহরের সুবিধা নিশ্চিত করতে গৃহীত সকল প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান এদেশের দরিদ্র এবং খেটে খাওয়া মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকেই শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, ক্রীড়া, মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দারিদ্র বিমোচন, যোগাযোগ, বিদ্যুৎ ও অবকাঠামোগত উন্নয়নসহ সকল ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক গোবিন্দ ঘোষ ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা। এতে সভাপতিত্ব করেন শোভনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মন্ত্রী ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত সরকারি আশ্রয়ণে বসবাসরত ২৭৮ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন।
পরে মন্ত্রী রংপুর ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় সভায় যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »