বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

গলায় ফাস দিয়ে যুবকের  আত্মহত্যা 

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাবার সাথে অভিমান করে হাবিবুর রহমান (৩৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মৃত ওই যুবক উপজেলায় তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের জয়নাল আবেদিন এর ছেলে। বুধবার সকালে বাড়ির পাশের (দলবাড়ি বিলের) পুকুর পাড়ের একটি ইউক‍্যালিপটাস গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানায়, মৃত হাবিবুর মন্ডল একটি অটো রিকশা কেনার জন্য বাড়িতে টাকা চায়। গতকাল মঙ্গলবার একটি গরু বিক্রি করে টাকাও জোগাড় করে হাবিবুরের বাবা। বুধবার সকালে পারিবারিক বিভিন্ন বিষয়ে কথা বলার সময় বাবা ছেলের মধ্যে মনমালিন‍্য হয়। পরে বাবার উপর অভিমান করে সকাল আটটার দিকে বাড়ি থেকে বেড়িয়ে পাশের দলবাড়ি বিলের মধ্যে পুকুর পাড়ে মাছ মারার (শিপ জাল) জালের রশি খুলে গলায় পেঁচিয়ে ইউক‍্যালিপটাস গাছের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, আমি ঘটনাস্থলে অবস্থান করছি। এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে ও পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »