সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

স্বপন কুমার রায়, খুলনাঃ

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জুন মাসের সভা আজ (মঙ্গলবার) সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এ জেড এম তৈমুর রহমান জানান, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সিটি কর্পোরেশনের বিভিন্ন সড়কে চলমান উন্নয়ন কাজ শেষ হলে যানজটের কারণে নগরবাসীর বিদ্যমান ভোগান্তির অবসান হবে বলে আশা করা যায়। কিশোর গ্যাং এর বিস্তাররোধে পুলিশকে এদের বিষয়ে তথ্য দিয়ে সহায়তা করার আহবান জানান তিনি এবং প্রয়োজনে পুলিশের হ্যালো কেএমপি অ্যাপ ব্যবহারের পরামর্শ দেন।
ডেপুটি সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন জানান, গরম আবহাওয়ায় ডায়রিয়া ও হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ার ঘটনা বৃদ্ধি পায়। এখন পর্যন্ত খুলনা জেলায় রাসেল ভাইপারের কামড়ে আক্রান্ত হয়ে কেউ হাসপাতালে এসেছে বলে জানা যায়নি। জেলার সকল উপজেলা হাসপাতালে সাপে কামড়ানো রোগীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় এন্টিভেনম মজুদ আছে।
জাতীয় পরিসংখ্যান ব্যুরো’র খুলনা জেলা শুমারি সমন্বয়কারী-২ ও রূপসা উপজেলার পরিসংখ্যান কর্মকর্তা ইশরাক রহমান সভায় জানান, আগামী ১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত দেশব্যাপী অর্থনৈতিক শুমারি পরিচালিত হবে। এসময় তথ্য সংগ্রহকারীরা সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে তথ্য সংগ্রহ করবেন। তাদেরকে নির্ভুল তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ করেন তিনি।
সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক জানান, আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার ও পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্কতা ও গুরুত্বের সাথে এসংশ্লিষ্ট দায়িত্ব পালন করতে হবে। বর্ষা মওসুমের বিষয়টি বিবেচনায় নিয়ে পানি উন্নয়ন বোর্ডকে খুলনার উপকূলীয় এলাকার বেড়িবাঁধের দূর্বল অংশগুলো মেরামতের ব্যবস্থা নিতে হবে।
সভায় জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাছলিমা আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »