সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

মৌলভীবাজারে মোবাইল ব্যাংকিং প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ

  • আপডেট সময়ঃ সোমবার, ২৪ জুন, ২০২৪

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী-

মৌলভীবাজার সদর থানা পুলিশের অভিযানে কালাম আহমেদ (৩০) ও ধ্রুব দেব (৩৫) নামে বিকাশ জালিয়াতি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল রোববার রাতে মৌলভীবাজার সদর উপজেলার রায়শ্রী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের দুই জনকে গ্রেফতার করা হয়।

থানা সুত্রে জানা যায়, গত ২২ জুন সকালে মৌলভীবাজার শহরের দর্জির মহল এলাকার জনৈক তাহমিদুল ইসলামের মোবাইল ব্যাংকিং এর দোকান থেকে অজ্ঞাত ২/৩ জন ব্যক্তি নগদ এজেন্ট একাউন্টের পিন কোড ব্যবহার করে ১৫ হাজার টাকা ’সেন্ড মানি’ করে চলে যায়। এজেন্ট একাউন্ট থেকে টাকা গায়েবের ঘটনায় সন্দেহ হলে দোকানের সিসি ক্যামেরা দেখে দোকান মালিক জালিয়াত চক্রের দুই জনকে শনাক্ত করে। পববর্তীতে মৌলভীবাজার সদর থানা পুলিশ সিসি ক্যামেরা এবং তথ্যপ্রযুক্তির সাহায্যে দুইজনকে গ্রেফতার করে। এই ঘটনায় ৩জনকে আসামি করে মৌলভীবাজার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম জানান, “এই চক্রের সদস্যর দীর্ঘদিন যাবত মৌলভীবাজারে এই জালিয়াতি করে আসছে। তারা মোবাইল রিচার্জ বা বিকাশে টাকা পাঠানোর অজুহাতে বিভিন্ন দোকানে যায় এবং সেখানে কৌশলে বিকাশ বা নগদের এজেন্ট নাম্বারের গোপন পিন কোড তারা সংগ্রহ করে। পরবর্তীতে এই পিন কোড ব্যবহার করে এজেন্ট নাম্বার থেকে তাদেরই চক্রের সদস্যের নাম্বার সেন্ড মানি করে টাকা হাতিয়ে নেয় ।

মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল জানান, “প্রাথমিকভাবে গ্রেফতারকৃত দুইজন মোবাইল ব্যাংকিং জালিয়াতির সাথে জড়িত মর্মে স্বীকার করেছে। তাদেরকে আজ আদালতে সোপর্দ করা হবে, পলাতক অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

গ্রেফতারকৃত কালাম আহমেদ মৌলভীবাজার সদরের চাঁদনীঘাট গ্রামের ইনছান মিয়ার ছেলে এবং ধ্রুব দেব মৌলভীবাজার সদরের কামারকাপন গ্রামের গোলক দেবের ছেলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »