বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান সীতাকুণ্ডে হযরত পন্থিশাহ (রা:) দাখিল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে যৌথবাহিনীর ক্যাম্পের পানির পাইপে বিষাক্ত কেমিক্যাল মেশানোর অভিযোগে মামলা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ছাতকে মাস্টার হাবিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ

  • আপডেট সময়ঃ শনিবার, ২২ জুন, ২০২৪

ফজল উদ্দিন ছাতক প্রতিনিধিঃ

ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দশঘর (লক্ষীপুর) গ্রামের মাস্টার হাবিবুর রহমান সারা জীবন শিক্ষার আলো ছড়িয়ে গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি শিক্ষক নামের মহান পেশায় সাথে জড়িত ছিলেন। তিনি ছিলেন শিক্ষকদের নেতা। ছাতক শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে ছিলেন মাস্টার হাবিবুর রহমান। তিনি মারা যাওয়ার পর তার পরিবারের সদস্যরা তার নামে গঠন করে মাস্টার হাবিবুর রহমান ফাউন্ডেশন।

এ ফাউন্ডেশন গঠন করার পর বছরের বিভিন্ন সময় এলাকার গরিব অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছে। ২০২২ সালের ভয়াবহ বন্যায় এলাকার শত শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া প্রতি বছর রামাদানে ইফতার সামগ্রী, ঈদে ওই ফাউন্ডেশন অসহায় মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেসসহ শিক্ষা সামগ্রী বিতরণ, বৃত্তি, শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ প্রশংসনীয় বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে মাস্টার হাবিবুর রহমান ফাউন্ডেশন।

গত (২২জুন)শনিবার সকালে এ ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি কলেজে আশ্রয় নেওয়া দুই শতাধিক বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে রান্না করা খাবার। খাবার বিতরণে উপস্থিত ছিলেন ছাতক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খালেদ মিয়া, ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএনএসএফের ছাতক শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজল উদ্দীন,মাস্টার রেজ্জাদ আহমদ, বেলাল আহমদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »