বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের কুমিরায় নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল হাসি ফুটল ১০ মোবাইল মালিকের, উদ্ধার হওয়া ফোন হস্তান্তর করল পুলিশ চট্টগ্রাম কাস্টমসের কায়িক পরীক্ষণসংক্রান্ত ১৪ নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি সীতাকুণ্ডে আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আটক পূর্ব লন্ডনে সীতাকুণ্ড সমিতি ইউকের শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত সীতাকুণ্ডে কর্মসংস্থান সৃষ্টিকারী ওষুধ কোম্পানির চেয়ারম্যানের মৃত্যুতে প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের শোক চট্টগ্রাম সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ছিন্নমূলের পাথরী ঘোনা ৮নং সমাজে মাদক নির্মূল কমিটি গঠন লাইসিয়াম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করা উচিত, সহিংস কর্মসূচি নিন্দনীয়: সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

হাসি ফুটল ১০ মোবাইল মালিকের, উদ্ধার হওয়া ফোন হস্তান্তর করল পুলিশ

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি:

​আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই ও হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থানা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এসব ফোন তাঁদের হাতে হস্তান্তর করা হয়।
​আকবরশাহ থানা পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েক দিনে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে মোবাইল ফোন ছিনতাই ও হারিয়ে যাওয়ার ঘটনায় ভুক্তভোগীরা থানায় একাধিক সাধারণ ডায়েরি (জিডি) এবং লিখিত অভিযোগ করেন। এসব অভিযোগের ভিত্তিতে আকবরশাহ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিঠুন চন্দ্র ঘোষ আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ধারাবাহিক ও নিবিড় অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ১০টি ফোন উদ্ধার করতে সক্ষম হন।
​হস্তান্তর অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (পশ্চিম বিভাগ) মো. আলমগীর হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুহুল আমিন লাভলু, আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজের হোছাইন এবং উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া এএসআই মিঠুন চন্দ্র ঘোষের উপস্থিতিতে ফোনগুলো প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়া হয়। প্রয়োজনীয় কাগজপত্র ও মালিকানা যাচাই-বাছাই শেষে ভুক্তভোগীদের হাতে ফোনগুলো তুলে দেওয়া হয়।
​শখের ও জরুরি কাজে ব্যবহৃত মোবাইল ফোন ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ভুক্তভোগীরা। ফোন ফিরে পাওয়া এক মালিক নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, ফোনটি হারানোর পর তিনি ভেবেছিলেন আর কখনোই ফিরে পাবেন না; কিন্তু আকবরশাহ থানা পুলিশ দ্রুততম সময়ে সেটি উদ্ধার করে তাঁর হাতে তুলে দিয়েছে। পুলিশের এমন জনবান্ধব পদক্ষেপে তিনি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ বলে জানান।
​অপর এক ভুক্তভোগী ইমন বলেন, ফোনটিতে তাঁর অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও দাপ্তরিক তথ্য সংরক্ষিত ছিল। থানায় জিডি করার পর পুলিশ যে আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এ জন্য তিনি সিএমপি ও আকবরশাহ থানা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
​এ বিষয়ে সিএমপির উপ-পুলিশ কমিশনার (পশ্চিম বিভাগ) মো. আলমগীর হোসেন বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে সিএমপির এ ধরনের উদ্ধার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
​অন্যদিকে, ফোনগুলো উদ্ধারে মূল ভূমিকা রাখা এএসআই মিঠুন চন্দ্র ঘোষ বলেন, সাধারণ মানুষের হারিয়ে যাওয়া ও ছিনতাই হওয়া মোবাইল ফোন দ্রুততম সময়ে উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিতে তাঁরা সর্বদা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »