সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ছিন্নমূলের পাথরী ঘোনা ৮নং সমাজে মাদক নির্মূল কমিটি গঠন লাইসিয়াম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করা উচিত, সহিংস কর্মসূচি নিন্দনীয়: সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন গাজীপুরে ‘মানবিক ওয়েলফেয়ার সোসাইটি অব বাংলাদেশ’-এর অফিস উদ্বোধন সীতাকুণ্ডে সাবেক এমপি মামুনের বাড়িতে হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনাটি মিথ্যা প্রচারণা: ওসি উচ্চশিক্ষা নিয়ে বেকারত্ব ঘোচাতে খামারি; কোরবানির জন্য বড় ও মাঝারি সাইজের গরু প্রস্তুত হচ্ছে নাঈম উদ্দিনের খামারে মাদকের নোংরা টাকায় হাত না দেওয়ার শপথ করিয়েছি ৭১ ওসিকে: ডিআইজি আশরাফ সীতাকুণ্ডে প্রতিবেশীর হামলায় আহত ও ঘর লুটপাটের পর উল্টো মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে ভবন নির্মাণের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু সীতাকুণ্ডে জান্নাতুল বানাত মাদ্রাসার হিফজুল কোরআন অ্যাওয়ার্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

লাইসিয়াম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

সীতাকুণ্ডের ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়নস্থ সাইনবোর্ডে লাইসিয়াম ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী এবং কোমলমতি শিক্ষার্থীদের আয়োজনে ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় স্কুল আঙিনায় এ আয়োজন সম্পন্ন হয়।

​স্কুলের প্রধান শিক্ষক মাস্টার মো. তৈয়ব উদ্দিনের সভাপতিত্বে এবং ধর্মীয় শিক্ষক হাফেজ মো. ইফতেখার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন স্কুল পরিচালনা পরিষদের সদস্য মাওলানা মো. নিজাম উদ্দিন আল কাদেরী, মাওলানা মো. আলা উদ্দিন, মো. মুসলিম উদ্দিন ও এম. এ. মান্নান জিকু।

​বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল কোমলমতি শিক্ষার্থীদের আয়োজনে বর্ণিল ক্লাস পার্টি। শিক্ষিকাদের সার্বিক সহায়তায় শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বিশেষ করে গানের ছন্দে কোমলমতি শিক্ষার্থীদের নৃত্যসহ বিভিন্ন ইভেন্টের সাংস্কৃতিক কার্যক্রমে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

​আগত অতিথি ও অভিভাবকদের উদ্দেশ্যে প্রধান শিক্ষক মাস্টার মো. তৈয়ব উদ্দিন বলেন, “আপনাদের সার্বিক সহায়তায় স্কুল আঙিনায় এমন অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়েছে। বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠানের সফলতায় শিক্ষকবৃন্দ যথেষ্ট শ্রম ও মেধার পরিচয় দিয়েছেন। আমি শিক্ষকদের সকলকে ধন্যবাদ জানাই। একইভাবে কোমলমতি শিক্ষার্থীদের ক্লাস পার্টির আয়োজনে অভিভাবকবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামীতে যেকোনো অনুষ্ঠানে আপনাদের এমন সহায়তা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছি।” তিনি আরও জানান, সবার সার্বিক সহায়তা পেলে আগামী বছর স্কুলটি ষষ্ঠ শ্রেণি এবং পর্যায়ক্রমে অষ্টম শ্রেণিতে উন্নীত করার পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে।

​প্রধান অতিথি মো. জাহাঙ্গীর আলম বলেন, “আজকের কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের কর্ণধার। তবে বর্তমানে শিক্ষার্থীরা ব্যাপকভাবে স্মার্টফোনে আসক্ত হয়ে পড়েছে, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অবশ্যই নেতিবাচক ফল বয়ে আনবে। শিক্ষার্থীরা এখন ক্রীড়া ও সংস্কৃতির দিকেও উদাসীন হয়ে পড়েছে। অথচ একটি জাতির সামগ্রিক পরিচিতি তার সংস্কৃতিতে ফুটে ওঠে। ক্রীড়া ও সংস্কৃতি শুধু বিনোদন নয়, বরং শিক্ষামূলকও বটে। শিক্ষার্থীদের শারীরিক গঠনসহ বন্ধুত্ব ও ঐক্য গঠনে ক্রীড়া ও সংস্কৃতির দারুণ প্রভাব রয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »