মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মিরসরাইয়ে ফারম্যাক স্টিল মিলে চার দিনে তিন ফার্নেস বিস্ফোরণ সীতাকুণ্ডে ইপসার জাগরণ প্রকল্পের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ: মাদক নিয়ন্ত্রণে যুবদের ভূমিকা গুরুত্বপূর্ণ—ইউএনও ফখরুল ধর্মীয় অনুশাসনের সাথে সামঞ্জস্যপূর্ণ জ্ঞানই প্রকৃত শিক্ষা: আসলাম চৌধুরী দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ উজিরপুরে চুরির অপবাদে বাবাকে বেঁধে রাখা; মেয়ের চা-নাস্তা মুখে তুলে খাইয়ে দেওয়ার পরিবারের পাশে দাঁড়াল ‘ওয়াব টিম’ সীতাকুণ্ডে উপজেলা এনসিপির আহ্বায়ক কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে ‘রোড টু সিরাহ’ সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘমল্লার খেলাঘরের আয়োজনে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা:বিজয়ীদের ৯৬টি ক্রেস্ট ও সনদ প্রদান শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত সুশৃঙ্খল জীবনাচার গঠন: আসলাম চৌধুরী সীতাকুণ্ডে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, মাদকবিরোধী সচেতনতার বিকল্প নেই: জেলা প্রশাসক
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে ইপসার জাগরণ প্রকল্পের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ: মাদক নিয়ন্ত্রণে যুবদের ভূমিকা গুরুত্বপূর্ণ—ইউএনও ফখরুল

  • আপডেট সময়ঃ সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

​কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

সমাজের অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে যুবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি আদর্শ সমাজ গড়ে তুলতে সমস্ত যুবসমাজকে এক হয়ে কাজ করতে হবে।

​আজ সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সকালে সীতাকুণ্ডে ইপসা এইচআরডিসিতে জাগরণ (JAAGORON) প্রকল্প—নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF)-এর অধীনে জিএফএ কনসালটিং গ্রুপ জিএমবিএইচ (GFA)-এর অর্থায়নে এবং ইপসা কর্তৃক বাস্তবায়িত ইউথ গ্রুপের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম এ কথা বলেন।

​জাগরণ প্রকল্পের প্রজেক্ট অফিসার মোহছেনা মিনার সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য প্রদান করেন ইপসার এরিয়া ম্যানেজার মো. তোফায়েল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. তাজাম্মল হোসেন, ইপসার ট্রেনিং অফিসার মো. শাহ সুলতান শামীম এবং রেডিও সাগর গিরির স্টেশন ইনচার্জ সনজয় চৌধুরী। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রশিক্ষক জেসমিন আক্তার। প্রকল্পের আওতায় নির্মিত সৈয়দপুর ইউথ গ্রুপের ১৫ জন নারী ও পুরুষ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম বলেন, “ইপসা জাগরণ প্রকল্প একটি ব্যতিক্রমধর্মী ও কার্যকরী উদ্যোগ। এখানে যুবারা লিডারশিপ, নাগরিক সেবা ও নাগরিক সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবে এবং সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজ নিজ এলাকার সাধারণ মানুষের মাঝে তা ছড়িয়ে দেওয়ার সুযোগ পাবে। যুবসমাজ চাইলে সমাজের যেকোনো দায়িত্ব নিতে পারে, বিশেষ করে মাদক নির্মূলে যুবকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

​উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় নির্দিষ্ট উপজেলার বিভিন্ন এলাকায় দশটি ইউথ গ্রুপ তৈরি করা হয়েছে, যেখানে সরাসরি ১৫০ জন তরুণ-তরুণী প্রশিক্ষণ গ্রহণ করবে এবং পরবর্তীতে এই প্রশিক্ষণের শিক্ষণ বিনিময়ের মাধ্যমে আরও ৩০০ জন ইউথ যুক্ত হবে।

​প্রকল্পটির মূল লক্ষ্য হলো—”নাগরিক সচেতনতা, নেতৃত্ব ও অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে তরুণদের অন্তর্ভুক্তিমূলক ও অধিকারভিত্তিক স্থানীয় উন্নয়নে নেতৃত্ব প্রদানের জন্য ক্ষমতায়িত করা।” উল্লেখ্য, এ প্রকল্পের অন্যতম কর্মএলাকা হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশন এবং মিরসরাই উপজেলায় একযোগে একই ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »