শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম সীতাকুণ্ডে ডেঙ্গুতে আরও এক শিশুর মৃত্যু, মোট মৃত্যু বেড়ে ৫ জাতীয় সাংবাদিক সংস্থা মিরসরাই উপজেলা কমিটির পরিচিতি ও অনুমোদনপত্র হস্তান্তর চট্টগ্রাম সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ২০ হাজার ইয়াবাসহ আটক ১ চট্টগ্রাম সীতাকুণ্ডে পাচারের সময় ৬০০ বস্তা সার জব্দ, আটক ২ দাকোপে সরকারি এলবিকে মহিলা কলেজে নবীন বরণ ২০২৬ অনুষ্ঠিত কুড়িগ্রামে বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত নিখোঁজ সংবাদ: সন্ধান চাই সীতাকুণ্ডে রেলের জায়গা উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পড়তে হলো রেলওয়ে কর্মকর্তাকে, দেওয়া হলো এক মাসের সময় সীতাকুণ্ডে ডেঙ্গু জ্বরে এযাবৎ ৪ জনের মৃত্যু, চিকিৎসাধীন ৪২৭ জন সীতাকুণ্ড উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুরের ইন্তেকাল
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চট্টগ্রাম সীতাকুণ্ডে পাচারের সময় ৬০০ বস্তা সার জব্দ, আটক ২

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে চোরাইপথে পাচারের সময় ৬০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি ট্রাকসহ দুজনকে আটক করা হয়। এ নিয়ে সীতাকুণ্ডে মোট ১ হাজার ৭১০ বস্তা সার আটক করা হলো। আটককৃত সার মিয়ানমারে পাচার করার চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে কোস্ট গার্ড।
​বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী। অভিযানের সময় অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে একটি কার্গো বোটে সার বোঝাই করা হচ্ছিল। এ সময় ৩০ হাজার কেজি বা ৬০০ বস্তা কাফকো উৎপাদিত ইউরিয়া সার জব্দ করা হয়। জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ টাকা।
​কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, অভিযানে সার পাচারে ব্যবহৃত দুটি ট্রাকসহ দুজনকে আটক করা হয়েছে। জব্দ করা সার ও ট্রাক পুলিশ হেফাজতে হস্তান্তর করা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
​এর আগে গত ১০ সেপ্টেম্বর একই বাঁশবাড়িয়া ঘাট এলাকায় মিয়ানমারে পাচারের সময় তিনটি ট্রাকে থাকা ১১১০ বস্তা (৭০০ ও ৪১০ বস্তার দুটি চালানে) ইউরিয়া সার জব্দ করেছিল কোস্ট গার্ড। সে সময় চারটি ট্রাকসহ দুজনকে আটক করা হয়েছিল।
​লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সাগরে কড়া নজরদারি রাখা হয়েছে। একটি চক্র কিছু অর্থের লোভে দেশের অতি প্রয়োজনীয় সার অন্য রাষ্ট্রে পাচার করে দিচ্ছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »