
কুড়িগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ প্রেসক্লাব কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলা প্রেসক্লাব কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগীয় সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি কামরুজ্জামান সাহু। সভা সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দাহিয়ুর রহমান আপেল।
সভায় জেলা ও উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এস আর শরিফুল ইসলাম রতন বলেন, “বাংলাদেশ প্রেসক্লাব সারাদেশে সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে তৃণমূল পর্যায়ে প্রেসক্লাবকে আরও শক্তিশালী করতে হবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই আমাদের মূল লক্ষ্য।”
সভায় বক্তারা জেলা শাখার কার্যক্রমকে আরও গতিশীল করা, নতুন সদস্য সংগ্রহ, উপজেলা কমিটিগুলোকে সক্রিয়করণ এবং সাংবাদিকদের প্রশিক্ষণ ও কল্যাণমূলক ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভা শেষে সাংগঠনিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply