বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, ৭ টন ইলিশ জব্দ সীতাকুণ্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন: সীতাকুণ্ডে বক্তারা সীতাকুণ্ডের জোড়আমতল রেল কলোনির চার শতাধিক পরিবারের উচ্ছেদ প্রতিহত করার ঘোষণা দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী এফসিএ বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে কোন্দল এবার প্রকাশ্যে: চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পদে মুখোমুখি দুই প্যানেল! সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের বিনামূল্যে স্বাস্থ্যসেবা: ছানি অপারেশনের জন্য ৪৯ জন নির্বাচিত, চিকিৎসা পেলেন ৩ শতাধিক সীতাকুণ্ডে আলোচিত চন্দনা হত্যা মামলায় স্বামীসহ চারজন গ্রেপ্তার চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার সীতাকুণ্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের মিলনমেলা ও আলোচনা সভা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

  • আপডেট সময়ঃ শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

 রংপুর সংবাদদাতা:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৬) রাত ১১টা থেকে ১২টার মধ্যে উপজেলার তিলাই ইউনিয়নের কালাঁচান মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার পশ্চিম ছাট গোপালপুর গ্রামের মো. ইকবাল জাহিদী মিজু (৩৮) পিতা- মতো: শরিফুল ইসলাম জাহেদ। এবং কামাত আঙ্গারিয়া গ্রামের মো. নুর আলম (৩৫)। পিতা- মতো: জালালউদ্দিন।

​পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে থানার এসআই আল-আমিন, এএসআই সোহাগ রানা ও আসাদুজ্জামানের সমন্বয়ে একটি দল এ অভিযানে অংশ নেয়। গোপন সংবাদের ভিত্তিতে নুর আলমের বসতবাড়িতে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪৩ পিস ভারতীয় ইয়াবা ও ১ গ্রাম হেরোইন জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।

​অভিযান পরিচালনাকারী দল জানায়, গ্রেপ্তারকালে ইকবাল জাহিদী মিজু পুলিশের ওপর হামলা চালিয়ে পালানোর চেষ্টা করেন। এতে দুই পুলিশ সদস্য সামান্য আহত হলেও শেষ পর্যন্ত তাদের আটক করতে সক্ষম হন তারা।

​এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, মিজু এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »