বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে ‘কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত সীতাকুণ্ডে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে অনুদান-বৃত্তি ও মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার কারখানায় কর্মরতরা আমার পরিবারের সদস্য, তাদের ব্যথায় আমিও ব্যথিত: ফেরদৌস ইপিজেডে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর পক্ষে বিএনপির চেক বিতরণ সীতাকুণ্ডে গরুবাহী ট্রাক গাছের সঙ্গে ধাক্কা: ব্যবসায়ী নিহত, ১২ গরু মারা গেছে চন্দনাইশে পুকুরে ডুবে মামাতো-ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু সীতাকুণ্ডে শিপইয়ার্ডে নিহত ১০ শ্রমিকের পরিবার পেল ক্ষতিপূরণের চেক আদর্শ ছাত্র ও যুব সমাজের অর্ধযুগ পূর্তি: খাবার বিতরণ, বৃক্ষরোপণ ও রক্তদাতাকে সম্মাননা পতেঙ্গায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

গৃহবধূ সুমির সন্ধান চায় পরিবার

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

 সীতাকুণ্ড প্রতিনিধি:

​চট্টগ্রাম নগরের অক্সিজেন বালুছড়া এলাকা থেকে নিখোঁজ হয়েছেন সুমি (৩২) নামে সীতাকুণ্ডের এক গৃহবধূ। গত সোমবার দুপুরে বাসা থেকে বের হওয়ার পর থেকে তিনি আর ফিরে আসেননি। নিখোঁজ গৃহবধূর সন্ধানে দিশেহারা হয়ে পড়েছেন তার পরিবার।

​জানা গেছে, সুমির স্থায়ী নিবাস সীতাকুণ্ড উপজেলার পশ্চিম লালানগর গ্রামের আবুর পুকুর এলাকায়। তিনি মোশাররফ হোসেনের স্ত্রী। পরিবারের সদস্যরা জানান, গত সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে নগরের অক্সিজেন বালুছড়া এলাকার চৌধুরীপাড়ার বাসা থেকে বের হন তিনি। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাকে পাওয়া যায়নি।

​পরিবার সূত্রে আরও জানা যায়, সুমি মানসিকভাবে কিছুটা অসুস্থ। বর্তমানে তিনি নিখোঁজ থাকায় পরিবারের সদস্যরা তার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন।

যোগাযোগের অনুরোধ:

যদি কোনো সহৃদয় ব্যক্তি নিখোঁজ সুমির সন্ধান পেয়ে থাকেন বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে পরিবারের দেওয়া নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে:

  • ০১৮২০-৯৩৮৬৫১
  • ০১৮৬৯-৭১৫৮৬৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »