শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ভূরুঙ্গামারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিতঃ মাদক ও বাল্যবিবাহ রোধে সমন্বিত উদ্যোগের তাগাদা গাইবান্ধায় অবৈধভাবে দোকান নির্মাণ করা হচ্ছে সীতাকুণ্ডে নামাজরত অবস্থায় মা-মেয়েকে জিম্মি করে ডাকাতি: ১৫ ভরি স্বর্ণ ও নগদ ২ লাখ টাকা লুট সীতাকুণ্ডে শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ড সীতাকুণ্ডে শিপইয়ার্ডে নীরব চাঁদাবাজি: জিম্মি মালিকরা, আটক ১ উত্তাল সঙ্খনদীতে লাকড়ি ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ সীতাকুণ্ডে পাহাড় ধসে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু প্রবল বর্ষণে সীতাকুণ্ডের বিভিন্ন স্থান প্লাবিত, বাড়িঘর-অফিস-মসজিদে পানির হানা দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু গৃহবধূ সুমির সন্ধান চায় পরিবার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

ভূরুঙ্গামারীতে জাল সনদে নিয়োগ: মাদ্রাসাশিক্ষকের এমপিও স্থগিত

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অন্যের শিক্ষক নিবন্ধন সনদ ব্যবহার করে নিয়োগ পাওয়ার অভিযোগে কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমানের এমপিও (MPO) স্থগিত করা হয়েছে। গত ২৯ জুন ২০২৬ তারিখ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এক চিঠির মাধ্যমে এই নির্দেশ প্রদান করে।

​অভিযোগ রয়েছে, কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসার সুপার সাইদুর রহমান তার ভাতিজা মোস্তাফিজুর রহমানকে (ইনডেক্স নং- ২১২১৭৮৩) নিয়োগ দেওয়ার জন্য অন্যের শিক্ষক নিবন্ধন (NTRCA) সনদ ব্যবহার করেন। বিষয়টি জানাজানি হলে দুর্নীতি দমন কমিশন (দুদক) সরাসরি তদন্তে নামে। তদন্তে জালিয়াতির সত্যতা পাওয়ার পর দুদক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখাকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। এর পরিপ্রেক্ষিতেই অধিদপ্তরের পক্ষ থেকে তার এমপিও স্থগিতের সিদ্ধান্ত আসে।

​স্থানীয় ও তদন্ত সূত্রে জানা যায়, মাদ্রাসার সুপার সাইদুর রহমান অবৈধ সুবিধা ও উৎকোচের বিনিময়ে এই নিয়োগ সম্পন্ন করেন। অভিযোগ রয়েছে, নিয়োগের বিনিময়ে মোস্তাফিজুর রহমানের কাছ থেকে ভূরুঙ্গামারী পাবলিক ক্লাবের পূর্বপাশে মূল রাস্তা সংলগ্ন প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের ৩ শতক জমি সুপার নিজের নামে লিখে নেন। এভাবেই ভুয়া সনদে ভাতিজাকে সহকারী শিক্ষক (মৌলভী) পদে বিধিবহির্ভূতভাবে নিয়োগ দেওয়া হয়।

​এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিজ্ঞ আদালতের নির্দেশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাটি তদন্ত করে। তদন্ত প্রতিবেদনেও মোস্তাফিজুর রহমানের শিক্ষক নিবন্ধন সনদটি ভুয়া বলে প্রমাণিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »