
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের মাস্টারমোড় এলাকার ভ্যান শ্রমিক অশ্বিনী দেবনাথের মেধাবী ছেলে সঞ্জয় দেবনাথ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে উপজেলা যুবদলের অন্যতম সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আক্কাস আলী বুধবার সঞ্জয় দেবনাথের বাড়িতে গিয়ে তাকে অভিনন্দন জানান। আক্কাস আলী উপজেলা রিকশা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা, উপজেলা ইটভাটা মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ সময় আক্কাস আলী বলেন, “শ্রমজীবী পরিবারের সন্তান হয়েও সঞ্জয় দেবনাথের এই সাফল্য স্থানীয় শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা। তার মেধা ও পরিশ্রমের এই জয়যাত্রা আগামী দিনে আরও বেগবান হবে।”
পরে সঞ্জয়ের উচ্চশিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন করতে আক্কাস আলী ব্যক্তিগত উদ্যোগে তাকে আর্থিক সহায়তা প্রদান করেন। স্থানীয় এলাকাবাসী তার এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদেরও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply