মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, ৭ টন ইলিশ জব্দ সীতাকুণ্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন: সীতাকুণ্ডে বক্তারা সীতাকুণ্ডের জোড়আমতল রেল কলোনির চার শতাধিক পরিবারের উচ্ছেদ প্রতিহত করার ঘোষণা দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী এফসিএ বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে কোন্দল এবার প্রকাশ্যে: চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পদে মুখোমুখি দুই প্যানেল! সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের বিনামূল্যে স্বাস্থ্যসেবা: ছানি অপারেশনের জন্য ৪৯ জন নির্বাচিত, চিকিৎসা পেলেন ৩ শতাধিক সীতাকুণ্ডে আলোচিত চন্দনা হত্যা মামলায় স্বামীসহ চারজন গ্রেপ্তার চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার সীতাকুণ্ডে বিএনপি ও সহযোগী সংগঠনের মিলনমেলা ও আলোচনা সভা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে ইপসা’র আয়োজনে প্রতিবন্ধিতা ও জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

সীতাকুণ্ড ও মিরসরাইয়ের স্থানীয় নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে ‘প্রতিবন্ধিতা ও জলবায়ু পরিবর্তন’ বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) ও বারৈয়াঢালা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (ডিপিও)-এর যৌথ আয়োজনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

​গতকাল মঙ্গলবার সীতাকুণ্ডস্থ ইপসা মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের বীর মুক্তিযোদ্ধা একেএম মফিজুর রহমান মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালা সম্পন্ন হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইপসা’র সহকারী পরিচালক মোঃ নেওয়াজ মাহমুদ।

​কর্মশালায় প্রতিবন্ধী ব্যক্তি কারা, প্রতিবন্ধিতার সংজ্ঞা, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষায় জাতিসংঘ ঘোষিত সনদের বিভিন্ন দিক নিয়ে বিষদ আলোচনা করা হয়।

​কর্মশালার মূল আকর্ষণ ছিল জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের করণীয় বিষয়ক সেশন। এ সময় অংশগ্রহণকারীরা গ্রুপভিত্তিক আলোচনার মাধ্যমে তাদের নিজস্ব কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। এছাড়া উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী ব্যক্তিদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ এবং তা নিরসনের উপায় নিয়ে মতবিনিময় করেন।

​অনুষ্ঠানে ইপসা’র ট্রেনিং হেড শাহ সুলতান শামীম, একাউন্টস অফিসার সায়রা বেগম, প্রজেক্ট অফিসার তাপস নন্দী, সীতাকুণ্ড প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সঞ্জয় চৌধুরী এবং এনজিও কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব ও আজমল হোসেন হিরুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »