
সীতাকুণ্ড ও মিরসরাইয়ের স্থানীয় নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে ‘প্রতিবন্ধিতা ও জলবায়ু পরিবর্তন’ বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) ও বারৈয়াঢালা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (ডিপিও)-এর যৌথ আয়োজনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার সীতাকুণ্ডস্থ ইপসা মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের বীর মুক্তিযোদ্ধা একেএম মফিজুর রহমান মিলনায়তনে দিনব্যাপী এই কর্মশালা সম্পন্ন হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ইপসা’র সহকারী পরিচালক মোঃ নেওয়াজ মাহমুদ।
কর্মশালায় প্রতিবন্ধী ব্যক্তি কারা, প্রতিবন্ধিতার সংজ্ঞা, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষায় জাতিসংঘ ঘোষিত সনদের বিভিন্ন দিক নিয়ে বিষদ আলোচনা করা হয়।
কর্মশালার মূল আকর্ষণ ছিল জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের করণীয় বিষয়ক সেশন। এ সময় অংশগ্রহণকারীরা গ্রুপভিত্তিক আলোচনার মাধ্যমে তাদের নিজস্ব কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। এছাড়া উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা প্রতিবন্ধী ব্যক্তিদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ এবং তা নিরসনের উপায় নিয়ে মতবিনিময় করেন।
অনুষ্ঠানে ইপসা’র ট্রেনিং হেড শাহ সুলতান শামীম, একাউন্টস অফিসার সায়রা বেগম, প্রজেক্ট অফিসার তাপস নন্দী, সীতাকুণ্ড প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সঞ্জয় চৌধুরী এবং এনজিও কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব ও আজমল হোসেন হিরুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।