শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের সাগরপাড়ে রাতের আঁধারে ‘নামধারী সাংবাদিকদের’ সমাগম: সাংবাদিকতা নাকি অপরাধের ঢাল? সীতাকুণ্ডে ৭৪টি মণ্ডপে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে উৎসব শুরু সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার, ৭ টন ইলিশ জব্দ সীতাকুণ্ডে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন: সীতাকুণ্ডে বক্তারা সীতাকুণ্ডের জোড়আমতল রেল কলোনির চার শতাধিক পরিবারের উচ্ছেদ প্রতিহত করার ঘোষণা দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে: আসলাম চৌধুরী এফসিএ বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতে কোন্দল এবার প্রকাশ্যে: চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য পদে মুখোমুখি দুই প্যানেল! সীতাকুণ্ডে লায়ন্স ক্লাবের বিনামূল্যে স্বাস্থ্যসেবা: ছানি অপারেশনের জন্য ৪৯ জন নির্বাচিত, চিকিৎসা পেলেন ৩ শতাধিক সীতাকুণ্ডে আলোচিত চন্দনা হত্যা মামলায় স্বামীসহ চারজন গ্রেপ্তার
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পৌর সদরের পন্থিছিলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

​আহতদের মধ্যে ইরফাদ হোসেন, ইয়াসমিন আক্তার, তারেক ও রাকিবের পরিচয় পাওয়া গেছে। বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

​স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, বুধবার পন্থিছিলা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাসুম এবং পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিনের সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাতে আলাউদ্দিনের নেতৃত্বে একদল সমর্থক মিছিল নিয়ে ফকিরপাড়া এলাকায় গেলে মাসুমের অনুসারীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় মাসুমের এক আত্মীয়ের মালিকানাধীন একটি চায়ের দোকানে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ রয়েছে।

​পন্থিছিলা ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সিদ্দীক বাল্লা বলেন, “কিছু উচ্ছৃঙ্খল যুবকের কারণে ফুটবল খেলাকে কেন্দ্র করে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে।” তিনি জড়িতদের দ্রুত শনাক্ত করে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

​এ বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, “ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। আহতরা থানায় এসেছেন; অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »