
সীতাকুণ্ড আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম এবং সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
সাক্ষাৎকালে ইউএনও ফখরুল ইসলাম নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান। তিনি পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, “সব ধরনের আইন মেনে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রতিটি হোটেলের কক্ষের সামনে সিসি ক্যামেরা স্থাপন করা জরুরি। পর্যটকদের নিরাপত্তায় আমি আপনাদের সব ধরনের সহযোগিতা করব।”
এদিকে, সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “আপনারা নিয়মিত পর্যটকদের তথ্যের তালিকা থানায় জমা দেবেন। আপনাদের ব্যবসায়িক কার্যক্রমে সব ধরনের প্রশাসনিক সহযোগিতা দেওয়া আমার দায়িত্ব। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সম্মিলিত কাজ।”
অন্যদিকে, সীতাকুণ্ড ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিককেও ফুল দিয়ে বরণ করেন হোটেল মালিক সমিতির নেতৃবৃন্দ। রফিক বলেন, “ব্যবসায়িক নেতা হিসেবে হালাল পথে ব্যবসা করা আমাদের কর্তব্য। আপনাদের যেকোনো যৌক্তিক প্রয়োজনে ব্যবসায়ী সমিতি পাশে থাকবে।”
সমিতির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে এবং সৈয়দ আলাউদ্দিনের সঞ্চালনায় আয়োজিত এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন—সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ও আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল হাই আরজু এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য আখতার হোসেন, মোহাম্মদ শাহজাহান ও মোঃ সেলিম।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply