মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিতে বর্তমান সরকার বদ্ধপরিকর -শিক্ষামন্ত্রী সীতাকুণ্ড আবুল খায়ের ষ্টীল মিলে ডাকাতি কালে তিন ডাকাত আটক সীতাকুণ্ডে জুলাই সনদ বাস্তবায়নে ১১ দলের বিক্ষোভ মিছিল কুমিরায় পাওনা টাকা চাইতে গিয়ে সংখ্যালঘু পরিবারের তিন সদস্যকে ছুড়ি দিয়ে কুপিয়ে জখম,চমেকে ভর্তি সীতাকুণ্ডে চাঁদা না দেওয়ায় আবাসিক হোটেল ও বাজার কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ । সীতাকুণ্ডের ভাটিয়ারীতে বাইক দূর্ঘটনায় যুবকের মৃত্যু সীতাকুণ্ডে আরো এক যুবক খুন! দুই মাসে চার যুবককে হত্যা! সীতাকুণ্ডে কারখানার ছাউনীর টিন পড়ে দুই শ্রমিক নিহত বাড়বকুন্ডের কিশোর শাহেদকে ৯ দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছেনা সীতাকুণ্ড জাটকা সংরক্ষণ সপ্তাহ, ২০২৬ উদ্ভোধন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত- আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মোজাহেরুল কাদের

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ 

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে চন্দনাইশ উপজেলা মাদ্রাসা “শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান” নির্বাচিত হয়েছেন, দ. হাশিমপুর ভান্ডারী পাড়া এইচ.এম.কে.বি দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান, বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামী গবেষক ও সমাজসেবক আলহাজ্ব শাহ মাওলানা মুহাম্মদ মোজাহেরুল কাদের।

তিনি এর আগে ১৯৯৮ ও ২০১৭ সালে “শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক” হিসেবে সম্মাননা লাভ করেন। এছাড়া ২০২৩ সালে “শ্রেষ্ঠ অধ্যক্ষ” নির্বাচিত হয়ে ঢাকা পল্টন টাওয়ারস্থ ইকনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় বিচারপতি এস.এম. মজিবুর রহমান এর নিকট থেকে সম্মাননা গ্রহণ করেন। তিনি ২৫ টিরও অধিক গ্রন্থ সম্পাদনা করেছেন। তার সর্বশেষ প্রকাশিত গ্রন্থ “চন্দনাইশের আউলিয়া কেরাম ও উলামা-মশায়েখ” বইটি পাঠকমহলে বিশেষভাবে সমাদৃত হয়েছে। তিনি জাতীয় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে (নায়েম) প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণও গ্রহণ করেছেন।

মাদ্রাসা প্রধান সংসদ প্রতিষ্ঠা ও শিক্ষায় অবদান- সংসদের সদস্য ও বর্তমানে মহাসচিবের গুরু দায়িত্ব পালন করছেন। ফাজিল কে “ডিগ্রী” ও কামিলকে “মাস্টার্সে’র” মান, ইবতেদায়ীকে প্রায়মারী’র মত সুযোগ প্রদান সহ বেসরকারী শিক্ষকদের চাকুরী জাতীয়করন বিষয়ে চট্টগ্রামে সর্বপ্রথম দাবী উত্থাপন ও মুল প্রবন্ধ উপস্থাপন করেন।- নিউজ (দৈনিক কর্ণফুলী ৩/১০/১৯৯৭)

শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও সরকারী করনে প্রধান ভুমিকা- দাখিল মাদ্রাসা-৮টি, ইবতেদায়ী মাদ্রাসা-৫টি, এতিমখানা ও হেফজখানা-৭টি। শিক্ষা ও গবষেণায় তাঁর অবদান অনস্বীর্কায।

সাংবাদিকতা- তিনি সাংবাদিকতা শুরু করেন দৈনিক আজাদ, দৈনিক দেশ, দৈনিক ইনকিলাব, বর্তমানে দৈনিক সংগ্রাম, দৈনিক ভোরের ডাক, দি-ডেইলি ট্রাইব্যুনালে কর্মরত রয়েছেন। তিনি চন্দনাইশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চন্দনাইশ শাখা প্রতিষ্ঠা এবং সাংবাদিক সমিতি’র চট্টগ্রাম বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন । তিনি “চন্দনাইশ প্রেস ক্লাব স্মরণিকা” ও বাংলাদেশ সাংবাদিক সমিতি’র “টেলিফোন গাইড” প্রকাশ করেন। প্রেস ইন্সটিটিউটে তার জীবনী প্রকাশ করা হয়। তিনি সাংবাদিকতায় পি.আই.বি’র প্রশিক্ষণ ও রাজধানীসহ বিভিন্ন প্রোগ্রামে অংশ গ্রহণ করেন।

মানবাধিকার- চন্দনাইশে সর্বপ্রথম মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন চন্দনাইশ শাখার প্রতিষ্ঠাতা ও সভাপতি। তিনি মানবাধিকার বুলেটিন প্রকাশ করেন।

তরিকত- বিভিন্ন দরবার থেকে মোজাদ্দেদীয়া, চিশতিয়া ও মোহাম্মদীয়া তরিকতে খেলাফত এবং ৬টি খানকা প্রতিষ্ঠা ও তরিকত প্রসারে খেলাফত প্রদান করেন।

গোল্ডেন এ্যাওয়ার্ড ও সম্মাননা- লেখক হিসেবে ২টি, মানবাধিকারে ২টি, সাংবাদিকতায়-৪টি, সমাজকর্মী ১টি, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় ৩টি, শ্রেষ্ঠ শিক্ষক এবং প্রতিষ্ঠান প্রধান হিসাবে-৫টি, গুণীজন হিসাবে ১টি সম্মাননা অর্জন করেন।

তিনি একাধারে একজন লেখক, ইসলামী গবেষক, কলামিস্ট, সাংবাদিক, প্রিন্সিপ্যাল, কাজী ও তরিকতের একনিষ্ঠ রাহবার হিসেবে দেশ ও জাতির খেদমতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

এই অর্জনে চন্দনাইশবাসীসহ সর্বস্তরের আলেম-উলামা, শিক্ষক-শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা গভীর আনন্দ ও শুকরিয়া জ্ঞাপন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »