শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন খুলনার দাকোপে বাজুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মলয় কুমার রায়ের বিদায়ী সংবর্ধনা সীতাকুণ্ডের কুমিরা ঘাটঘর থেকে ৪১০ বস্তা অবৈধ সার উদ্ধার সীতাকুণ্ডের বাসিন্দা পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে নিহত নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে চন্দনাইশে সাংস্কৃতিক প্রতিযোগিতা
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে বেপরোয়া কাভারভ্যানের ধাক্কায় পথচারীর মৃত্যু

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গতির একটি কাভারভ্যানের ধাক্কায় মোঃ আবু তাহের (৫২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
বুধবার রাতে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কাশেম জুট মিল (বিএম ডিপো)’র পশ্চিম পাশে ঢাকামুখী লেনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আবু তাহের মিরসরাই উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতের বেলা রাস্তা পারাপারের সময় ঢাকামুখী একটি কাভারভ্যান (ঢাকা মে‌ট্রো-ট-২৪-৪০৯৪)দ্রুত ও বেপরোয়া গতিতে এসে আবু তাহেরকে স্বজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
দুর্ঘটনার পর চালক ঘাতক কাভারভ্যানটি ঘটনাস্থলেই ফেলে রেখে পা‌লি‌য়ে যায়। খবর পেয়ে বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যানজট নিরসন করে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়ে‌ছে এবং পলাতক চালককে শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের এই অংশে বেপরোয়া গতির ভারী যানবাহনের চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দ্রুতগতির যান নিয়ন্ত্রণ ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »