মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ড নতুন কুঁড়ি স্পোর্টস’ ২০২৬ এর বাছাইপর্ব শুরু উলশী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে পানিতে পুবে তিনদিনে চার শিশুর মৃত্যু,অসর্কতায় এমনটি ঘটছে! ছাতকের গোবিন্দগঞ্জে শিক্ষা ও সড়ক উন্নয়নে ৯১ কোটি টাকার বিশাল উন্নয়ন প্রকল্পের ঘোষণা আবারো চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লার বাঘা বলি শরীফ ফৌজদারহাট কাঁচা বাজারে জামায়াতের উদ্যোগে নলকূপে স্থাপন সীতাকুণ্ডে অবৈধ কারখানার জিংক পাউডার কেলেংকারীঃ দুই জামায়াত নেতার মধ্যে পাল্টাপাল্টি আভিযোগ! সীতাকুণ্ডে জামান হজ্ব প্রশিক্ষণ কর্মশালা ও হাজী সমাবেশ অনুষ্ঠিত চন্দনাইশ কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদ থেকে লক্ষ টাকার মালামাল চুরি
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

শাহ আরফিন টিলায় পাথর উত্তোলন নিয়ে সংঘর্ষে ৫০ জন আহত

  • আপডেট সময়ঃ শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

ছাতক প্রতিনিধিঃ

সিলেটের কোম্পানি গঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের শাহ আরফিন টিলায় পাথর উত্তোলনকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সকাল ১০টায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ পাওয়া গেছে, চিকাডহর গ্রামের ইকবাল হোসেন তার পিতার মালিকানাধীন জমি থেকে অনধিকার পাথর উত্তোলন বন্ধ করতে গেলে বিবাদীরা ধারালো দা, কিরিচ, ছুরি, লোহার রড ও লাঠি নিয়ে হামলা চালায়। এতে অন্তত ৫০ জন ব্যক্তি আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ছায়েদ মিয়া, ফিরুজ মিয়া, সাজু মিয়া, রাজু মিয়া, সাদমান আহমদ, করিম উল্লাহ, জাকির হোসাইন, হাবিবুর রহমান ও রায়হানসহ আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সালিশে বহুবার সালিশ বিচার হয়েছে। কিন্তু বিবাদীরা তা অমান্য করে জোরপূর্বক পাথর উত্তোলন অব্যাহত রেখেছে। অভিযোগে বলা হয়েছে, হামলা পূর্বপরিকল্পিত ছিল এবং এতে প্রাণঘাতী আঘাতও করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম খান বলেন, আমরা অভিযোগ পেয়েছি, তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, অভিযুক্ত আনোয়ার হোসেন আনাই মিয়া সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, “সংঘর্ষ হয়েছে আমার রেকর্ডকৃত জমি নিয়ে, সেখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »