রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। ছাতকের ভাতগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

মুরাদপুরে দোয়া মাহফিল ও সোনাইছড়িতে মৃত্যুবার্ষিকী কর্মসূচিতে কাজী মোহাম্মদ সালাউদ্দিন

  • আপডেট সময়ঃ শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ

চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড–আকবর শাহ–পাহাড়তলী–খুলশী আংশিক) সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন আজ শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) বাদ জুমা সীতাকুণ্ড উপজেলা মডেল মসজিদে মুরাদপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে অতিথি হিসেবে যোগ দেন। দোয়া মাহফিলে দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফিরাত, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন সুস্থ হয়ে দেশে ফিরে জাতীয় নেতৃত্ব দিতে পারেন—এসব কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া বিগত আন্দোলন–সংগ্রামে নিহত সব শহীদদের জন্যও দোয়া করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী সুজাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম শামসুল আলম আজাদ এবং সীতাকুণ্ড উপজেলা, পৌরসভা ও অঙ্গ–সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে এলাকাজুড়ে ছিল শান্ত, আধ্যাত্মিক ও সংগঠনের প্রতি অঙ্গীকারবদ্ধ এক পরিবেশ।
মুরাদপুরের দোয়া মাহফিল শেষে কাজী মোহাম্মদ সালাউদ্দিন সরাসরি সোনাইছড়ি ইউনিয়নে যান। সেখানে সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মরহুম তোফাজ্জল হোসেনের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি অংশ নেন। তিনি মরহুম তোফাজ্জল হোসেনের জান্নাতুল ফেরদৌস কামনা করে বিশেষ দোয়ায় অংশ নেন এবং পরে মরহুমের কবর জিয়ারত করেন।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, তোফাজ্জল হোসেন ছিলেন সীতাকুণ্ড বিএনপির নিবেদিত, নিরহংকার ও ত্যাগী একজন নেতা। তার স্মৃতির প্রতি এ শ্রদ্ধা পুরো সীতাকুণ্ডে সংগঠনকে নতুন উদ্দীপনা দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »