
জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সপ্তাহ ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ২০২৫ উদ্বোধন হয়েছে। প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোধন উপলক্ষ্যে আলাদা সাজে সজ্জিত হয়ে উঠে আবদুস সামাদ আজাদ অডিটরিয়াম প্রাঙ্গন। যা আকৃষ্ট করেছে সাধারণ মানুষকে।
(২৬ নভেম্বর ) বুধবার জগন্নাথপুর উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এবং এনডিপির সহযোগিতায় দিনব্যাপী নানা অনুষ্ঠান পালন করা হয়। দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি। আমিষেই শক্তি, আমিষেই মুক্তি। এ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত মেলায় সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল লক্ষনীয়। মেলা উপলক্ষ্যে সকালে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবদুস সামাদ আজাদ অডিটরিয়াম প্রাঙ্গনে অনুষ্ঠিত মেলায় গিয়ে আলোচনাসভায় মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও মেলার উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ।
জগন্নাথপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ এর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.মহসীন উদ্দিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজন আকন্দ।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, প্রেসক্লাব সদস্য শাহ ফুজায়েল আহমদ, উপস্থিত সফল খামারিদের মধ্যে বক্তব্য রাখেন, হারিছ উদ্দিন প্রমূখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শফিকুল ইসলাম ও গীতাপাঠ করেন উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সাহাব উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিলাল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারী,সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে সফল খামারিগণ এবং চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় সফল খামারিদের মাঝে সম্মননা পুরস্কার ও চিত্রাংকন প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। মেলায় মোট ২০টি স্টল বসেছে। এসব স্টলে ঘোড়া, গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস-মোরগ, কবুতর, ময়না পাখি, কোয়েল পাখি, পোষা বিড়াল সহ আকর্ষনীয় পশু-পাখি অংশ গ্রহণ করেছে। বিভিন্ন গুণাবলি সংবলিত এসব পশু-পাখি দেখতে মেলায় দর্শনার্থীদের ভিড় জমে উঠেছে।
জগন্নাথপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ জানান, আধুনিক প্রযুক্তির মাধ্যমে দেশীয় জাতের পশু-পাখিদের সমৃদ্ধ করতে চাই। আমাদের প্রাণিসম্পদ অফিস সার্বক্ষনিক কৃষক-কৃষাণীদের দোরগোড়ায় গবাদিপশুর স্বাস্থসেবা নিশ্চিতে কাজ করছি। মেলায় বিভিন্ন গুণাবলির পশু-পাখিদের প্রদর্শন করা হয়েছে। যা দেখে অন্যান্য কৃষকেরা যাতে পশু-পাখি পালনে আরো উদ্বুব্ধ হয়।
WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024
Leave a Reply