Categories: বানিজ্য

গাছবাড়ীয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্নঃ সভাপতি মোজাম্মেল, সম্পাদক কামরুল

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ

চন্দনাইশে গাছবাড়ীয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণের মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়। এতে মোজাম্মেল হক তালুকদার সভাপতি এবং মোহাম্মদ কামরুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়াও মোঃ সোলায়মান খোকন সহ-সভাপতি ও মোরশেদুল আলম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ মঈনুদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মোসলেম মিয়া, অর্থ সম্পাদক পদে মেহেরাজুল ইসলাম মেহেরাজ, প্রচার ও দপ্তর সম্পাদক পদে মোঃ আবু তালেব হিরু ও সহ প্রচার ও দপ্তর সম্পাদক পদে রাজীব দে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫ পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে মোট ১২৪ ভোটের মধ্যে ১২৩ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন সফল ও সুষ্ঠুভাবে সম্পন্নে সকলের সর্বাত্মক সহযোগিতা ও উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ কমরুদ্দিন, কাজী কুতুবউদ্দিন ও মোহাম্মদ সরওয়ার আহসান। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মতিন। নির্বাচনে আইন-শৃঙ্খলার দায়িত্বে ছিলেন চন্দনাইশ থানার একদল পুলিশ।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবির কর্মীদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আওয়ামী সন্ত্রাসীরা সেদিন লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হত্যা করেছিল। সেই চিহ্নিত…

1 day ago

ভূরুঙ্গামারীতে মোবাইল ফোন চোরাকারবারি চক্রের হোতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনসহ মো.…

2 days ago

সীতাকুণ্ডে “সুখী গ্রামে ” ক্যান্সার বিষয়ক দুদিনব্যাপী ক্যাম্প ও স্বাস্হ্য সেবা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…

2 days ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে ৬ যাত্রী নিহত, আহত ৭

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…

3 days ago

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…

5 days ago

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

5 days ago

This website uses cookies.