জসিম উদ্দীন ফারুকী বিশেষ প্রতিনিধিঃ
চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবিতে ও ফিটনেসবিহীন, লাইসেন্স ছাড়া চালকরা গাড়ি চালাতে পারবে না মর্মে মানববন্ধন, মিছিল ও সড়ক অবরোধ করেছেন চন্দনাইশ উপজেলার বাগিচাহাটের সর্বস্তরের জনসাধারণ। উল্লেখ্য যে, গত সোমবারও চন্দনাইশ এলাকায় সড়ক দুর্ঘটনায় বউ-শাশুড়িসহ তিনজনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে ঘন্টাব্যাপি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার বাগিচাহাট এলাকায় এই মানববন্ধন, মিছিল ও সড়ক অবরোধ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ সড়ক অবরোধের সময় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধনে রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা অংশ নেন। এতে দ্রুত সময়ের মধ্যে মহাসড়ক ৬ লেন করার দৃশ্যমান উদ্যোগ নেয়া না হলে কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারি দেয়া হয়েছে। একই সঙ্গে ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল বন্ধ ও লাইসেন্স ছাড়া চালকরা গাড়ি চালাতে পারবে না বলে জানান বক্তারা।
চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোঃ আলমগীর, গণতান্ত্রিক যুবদল চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মোঃ এনাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবু বক্কর, চন্দনাইশ উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি জসিম উদ্দিন, জামায়াত নেতা মো: ফয়সাল, ছাত্র নেতা যথাক্রমে জাবেদ হোসেন, রবিউল হোসেন, সাইমন, করিম, হামিম, আবদুল করিম, ছোটন, মনির আহমদ, তাসিফ, মাসুদ, জাহাঙ্গীর প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
This website uses cookies.