বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুলনায় দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ শে মার্চ গণহত্যা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অটোরিকশায় প্রাইভেট কারের ধাক্কা, ২ জন নিহত সীতাকুণ্ড প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে আসলাম চৌধুরী’ র শুভেচ্ছা বিনিময় গাজীপুর থেকে মোটরসাইকেলে কক্সবাজার যাওয়ার পথে সীতাকুণ্ডে দূর্ঘটনায় নিহত সীতাকুণ্ডে এনসিপির ঈদ পুনর্মিলনী সিস্টেম পরিবর্তন ও রাজনৈতিক সংস্কারের আহ্বান কারাগারে উন্নত খাবার, নতুন কাপড় পরিবেশন,আইজিপি শহিদুল,মমতাজ,আইভি ও পেয়েছেন পতেঙ্গা সৈকতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় : ঈদের উৎসব যেন এখানেই..! সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুণ্ডে জালাল আহম্মদ অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলের অগ্রগতি নিয়ে বিশেষ আলোচনা সভা

  • আপডেট সময়ঃ শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

সীতাকুণ্ডে পৌরসভাধীন জালাল আহম্মদ অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলের অগ্রগতি নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকাল সাড়ে ৪টায় পৌরসভাধীন ৯নং ওয়ার্ড শিবপুর গ্রামে অবস্থিত জালাল আহম্মদ অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক মীর মোঃ দিদারুল হোসেন টুটুলের সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক (খন্ডকালীন) তপন চক্রবর্তী পরিচালনায় প্রধান অতিথি ছিলেন,অত্র স্কুলের প্রধান উপদেষ্টা এবং চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার পরিষদের (সিআরবি) সভাপতি মাওলানা তাওহীদুল হক চৌধুরী, বিশেষ অতিথি ডাঃ মোঃ ওমর ফারুক ও ডাঃ মোঃ আলতাফ হোসেন, আরো উপস্থিত ছিলেন,সহকারী প্রধান শিক্ষক মোছাম্মদ আরজুমান আক্তার লিপিসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
প্রধান অতিথি তাওহীদুল হক তার বক্তৃতায় বলেন, আপনারা আমাকে প্রধান উপদেষ্টা করে যে দায়িত্ব তুলে দিয়েছেন তা আমি অক্ষরে অক্ষরে পালন করে স্কুলের উন্নীতির জন্য কাজ করে যাব।এমনকি স্কুলের যে যে সমস্ত সমস্যা গুলো আছে তা সমাধান করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আর আপনাদের কাজ হচ্ছে আপনারা মানসিকভাবে আমাকে বুদ্ধি পরামর্শ দেয়া যাতে স্কুলের কার্যক্রম আরো সামনের দিকে এগিয়ে যায়।

আরেকটি কথা সকলকে মনে রাখতে হবে, আপনারা শিক্ষক শিক্ষিকাবৃন্দ বিনা পরিশ্রমে স্কুলের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের পিছনে কাজ করা মানে আখেরাতের একটা পুঁজি অর্জন করা।হয়তবা আপনাদের এই কাজটা কেয়ামতের দিন আমল হিসেবে কাজে লাগতে পারে।কারণ এই প্রতিবন্ধীরা এখনো সমাজে অবহেলিত ও অনেক ক্ষেত্রে মানবিক অধিকার বঞ্চিত।এমনকি এই প্রতিবন্ধীদের মা-বাবারা সব সময় দুশ্চিন্তাগ্রস্হ অবস্থায় থাকেন।তাই এই প্রতিবন্ধীদের পিছনে আমাদের সময় দেওয়া এবং তাদের যত্ন নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।সুতরাং এই স্কুল থেকে যদি প্রতিবন্ধীদের আলোর দিশা দেখানো যায়, তাহলে তারা সমাজের মধ্যে প্রতিষ্ঠা হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।এই জন্য আমি সমাজের প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নের স্বার্থে বিত্তবানদেরকে স্কুলের সার্বিক সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানাই।পরিশেষে আমি স্কুলের সকল ধরনের সর্বাত্মক সহযোগিতার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। সমাপনী বক্তব্যে স্কুলের সভাপতি দিদারুল হোসেন টুটুল বলেন, প্রধান অতিথি আমাদের স্কুলের সার্বিক সহযোগিতা আশ্বাস দেয়ায় ওনাকে ধন্যবাদ জানাই।পাশাপাশি প্রতিবন্ধী স্কুলের জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা করতে এগিয়ে আসার আহ্বান জানাই। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা মোসাম্মৎ আরজুমান আক্তার লিপি ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »