দেশের সবগুলো ব্যাংককে পিছনে পেলে সর্বোচ্চ রেমিট্যান্স সংগ্রহের জন্য পুরস্কার পেল ইসলামী ব্যাংক

দৈনিক দেশি নিউজ২৪ অনলাইনঃ

বাংলাদেশে সর্বোচ্চ রেমিট্যান্স সংগ্রহের জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশকে রেমিট্যান্স অ্যাওয়ার্ড দিয়েছে মুক্তধারা নিউইয়র্ক ইনকর্পোরেটেড।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুল মওলা এবং উপব্যবস্থাপনা পরিচালক মো: আকিজ উদ্দিনের হাতে পুরস্কার তুলে দেন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে এফবিসিসিআই এবং গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের সহযোগিতায় ইউএসএ-বাংলাদেশ বিজনেস লিংক এবং মুক্তধারা নিউইয়র্ক ইনকর্পোরেটেড আয়োজিত দুই দিনব্যাপী বাংলাদেশী অভিবাসী দিবস ও বাণিজ্য মেলা ২০২৩-এর সমাপনী অধিবেশনে এই পুরস্কার প্রদান করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশী অভিবাসী দিবস ২০২৩ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড.মশিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড.আতিউর রহমান, বাংলাদেশি অভিবাসী দিবস ও বাণিজ্য মেলা ২০২৩ এর আহ্বায়ক ড.জিয়াউদ্দিন আহমেদ এবং মুক্তধারা নিউইয়র্ক ইনকর্পোরেটেডের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশী অভিবাসী দিবস ২০২৩-এর প্রধান সমন্বয়কারী বিশ্বজিৎ সাহা।

সূত্র : ইউএনবি

Press Didar

Recent Posts

বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফেরা হলো না, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে বেপরোয়া গতির একটি অজ্ঞাত লরির ধাক্কায় নূরুল হুদা ভূঁইয়া…

15 hours ago

সীতাকুণ্ডে পৌর ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৩নং ওয়ার্ডের জামায়াত সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থীর পরিচিতি ও মতবিনিময়…

17 hours ago

কুমিরায় সড়ক দুর্ঘটনায় নেত্রকোনার মায়ের মৃত্যু, হাসপাতালে ১০ মাসের শিশু: স্বজনদের সন্ধান চাই

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় দ্রুতগতির লরির চাপায় মা-সহ নিহত হন ৫ জন। এ…

20 hours ago

৯১-এর ঘূর্ণিঝড়ে ভিটেহারাদের উচ্ছেদ করে রেলের জমি কোম্পানিকে বুঝিয়ে দেওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা রেলস্টেশনসংলগ্ন স্টাফ কলোনির পরিত্যক্ত জায়গায় দীর্ঘ ৩০-৪০ বছর ধরে বসবাসরত…

21 hours ago

সীতাকুণ্ডে ইলিশ শিকারের নিষেধাজ্ঞা অমান্য করায় ১০ জেলের কারাদণ্ড, জরিমানা ১ লাখ ৪০ হাজার টাকা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে টানা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞার…

23 hours ago

সীতাকুণ্ডে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবির কর্মীদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আওয়ামী সন্ত্রাসীরা সেদিন লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হত্যা করেছিল। সেই চিহ্নিত…

3 days ago

This website uses cookies.