জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশে সাপের কামড়ে যোহরা আকতার (১৩) নামে এক স্কুলছাত্রী মারা গেছে।
জানা যায়, ৩১ আগস্ট রাতে চন্দনাইশ উপজেলার ৪নং বরকল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সিকদার বাড়ি এলাকার মোহাম্মদ মঈনউদ্দীন সিকদারের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
যোহরা আকতার উপজেলার ৪নং বরকল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সিকদার বাড়ির রিকশাচালক মোহাম্মদ মঈনউদ্দীনের ছোট মেয়ে। সে বরকল আবদুল হাই আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিজ ঘরে পড়ার সময় তাকে বিষধর একটি সাপ কামড় দেয়। চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে আসেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে।
১লা সেপ্টেম্বর সকালে জানাজার নামাজের পর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রাশেদ মোহাম্মদ নুরুদ্দীন জানান, প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছিল।
নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
This website uses cookies.