কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড( চট্টগ্রাম) প্রতিনিধিঃ
রাস্তা পার হলেই প্রিয় বিদ্যালয়, তা আর হলোনা, ঘাতক ট্রাক রাস্তা পার হতে দেয়নি, মুহুর্তেই চাপা দিয়ে কেড়ে নিয়েছে সীতাকুণ্ড টেরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র রবিউল হোসেন (১৫) এর প্রান।
আজ সোমবার সকাল ১০ টায় প্রতিদিনের ন্যায় আজও রবিউল তার প্রিয় বিদ্যালয়ে যাচ্ছিল,মহাসড়ক পার হলেই বিদ্যলয় গেইট, রাস্তার মাঝামাঝি যাওয়ার পরই একটি দ্রুতগামী মিনি ট্রাক তাকে ধাক্কা দেয়। রবিউল অনেক দূরে ছিটকে পরলে তার উপর দিয়েই ট্রাকটি চাপা দিয়ে চলে যায়।
স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসী রবিউল কে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। রবিউল ২ নং বারৈয়ারঢালা ইউনিয়নের লালানগর বৈদ্যপুকুর এলাকার গণি মেম্বারের বাড়ীর মোঃ হারুনের ছেলে।
টেরিয়াল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জহির উদ্দীন প্রতিনিধি কে বলেন, রবিউল নবম শ্রেণীর ছাত্র তার রোল নং -১, সে খুব মেধাবী ছাত্র ছিল, তার মৃত্যু আমাদের কে ব্যথিত করেছে। সে ফেদাইনাগর নানার বাড়ীতে থেকে পড়াশুনা করতো।
হাইওয়ে কুমিরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির রাব্বানী প্রতিনিধি কে বলেন, সিসি ক্যামেরা দেখে দেখতে পাই একটি মিনি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়, তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করেন। ট্টাকটি আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্হা নেয়া হবে।
নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…
This website uses cookies.