শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জগন্নাথপুরে ফুটপাতের দোকান উচ্ছেদ, জরিমানা আদায় স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ চট্টগ্রাম প্রতিনিধিঃ পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় প্রথম হয়েছেন হাফেজ মুনতাহা,বিজয়ীদের জন্য রয়েছে অর্থ পুরস্কার ও উমরাহর সুযোগ তারাবীহর হাদিয়া বলে টাকা উঠিয়ে অল্প কিছু টাকা ইমামকে দিয়ে বাকি টাকা মসজিদ ফান্ডে রাখা একধরনের অন্যায়, খেয়ানত,প্রতারণা শঙ্খ নদী থেকে অবাধে তুলছে বালু, ঝুঁকিতে খোদারহাট ব্রীজ সীতাকুণ্ড সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন খুলনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। ছাতকের ভাতগাঁওয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুরে মুক্তিযোদ্ধা পুত্রের বাড়িঘর ভাংচুর করে উল্লাস
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

মহাসড়কের সীতাকুণ্ডে তুলাবাহী ট্রাক উল্টে যান চলাচল বন্ধ থাকায় ১২ ঘন্টা ম্যারাথন যানজট,জনদূর্ভোগ চরমে

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডের মাদামবিবিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর উল্টে পড়ে থাকা তুলা বোঝাই ট্রাকটি ১২ ঘণ্টায পর বিকাল ৪ টায় সরানো হলে যানচলাচল স্বাভাবিক হয়েছে। ফলে মহাসড়কের ঢাকামুখী লেনে অন্তত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে মহাসড়কে চলাচল কারী যাত্রীরা।

সীতাকুণ্ড যানজট
হাইওয়ে থানার ওসি আব্দুল মোমিন জানায়, ট্রাকটি সরানোর জন্য তাদের পর্যাপ্ত সরঞ্জাম নেই। তারা ট্রাকটির মালিকপক্ষকে দ্রুত সময়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেও ব্যবস্থা নেয়নি মালিকপক্ষ। ফলে যানজটের সৃষ্টি হয়েছে।
চট্টগ্রাম নগরের সিটিগেট থেকে মাদামবিবিরহাট পর্যন্ত মহাসড়কের ঢাকামুখী লেনে গাড়ির দীর্ঘজট লেগে ছিল। কখনো গাড়ি ঠাই দাঁড়িয়ে পড়ে, আবার কখনো ধীরে ধীরে চলতে থাকে। যানজটে আটকে থাকা গাড়ি গুলোর কিছু অসাধু চালক উল্টো পথে গাড়ি চালাতে দেখা গেছে। এতে উভয়দিকে যানজট বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

যানজটে আটকে পরা গাড়ীর চালক দুলাল জানায়,তাদের গাড়ি নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছাতে হয়। না হলে জরিমানা করা হয়। এখন সিটিগেট থেকে মাদামবিবিরহাট পার করতে তাদের সময় লাগার কথা ৮ মিনিট। সেখানে তারা ৪০ মিনিট সময় ব্যয় করার পরও যানজট পার হতে পারেননি। কোথায় যানজট লেগেছে, আবার কি কারনে যানজট লেগেছে তা তারা জানেন না বলে জানান।লোকাল গাড়িতে তীব্র গরমে যাত্রীদের হাসফাঁস অবস্থা তৈরি হয়েছে। অতিরিক্ত ঘাম ঝরে যাত্রীরা ক্লান্ত হয়ে পড়ছে।

বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল মোমিন আরো বলেন, তুলা বোঝাই একটি ট্রাক চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়ার পথে সামনের চাকা খুলে মহাসড়কের উপর উল্টে যায়। এতে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে তারা তাদের রেকারভ্যান নিয়ে গাড়িটি একাধিকবার তোলার চেষ্টা করেছেন। গাড়িটি সরাতে না পেরে চালককে ভারি ক্রেন আনার জন্য নির্দেশনা দেন। গাড়ির মালিকপক্ষ ভারী ক্রেন আনার কথা বলে ১১ ঘণ্টা পার হয়ে যায়। ফলে যানজট দীর্ঘ হয়। তারা দ্রুত গাড়িটি সরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গাড়িটি সরানোর পর যানজটমুক্ত মুক্ত করবেন বলে জানান।
পুলিশ জানায়,গাড়ীর মালিক রেকার আনতে দেরী করেছে,গাড়ীতে ভারী মাল তুলা ছিল। মালিক ছাড়া এগুলো সরানোও সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »