Categories: Uncategorized

মুছাপুর ক্লোজার প্রজেক্ট’ দ্রুত পুননির্মাণের দাবিতে সোনাগাজী সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ

অদ্য ১৬ আগস্ট ২০২৫ সোনাগাজী সমিতি, চট্টগ্রাম-এর উদ্যোগে সকাল ১০ টায় চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ‘মুছাপুর ক্লোজার প্রজেক্ট’ দ্রুত পুননির্মাণ, ছোট ফেনী নদীর ভয়াবহ ভাঙন রোধ, ক্ষতিগ্রস্ত জনগণের নিরাপদ পুনর্বাসন এবং সোনাগাজীর টেকসই উন্নয়ন এর জোর দাবি জানানো হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন শেখ মোহাম্মদ সাজ্জাদুল হক এবং যৌথভাবে সঞ্চালনা করেন নুরুল আবছার তৌহিদ ও আবু আহম্মদ মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ শামসুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আলাউদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন-এড. আবদুল ওয়াহাব, কাজী এম এ হান্নান জিলানী, সৈয়দ রবিউল হক শিমুল, মোঃ সাইফুল আলম, জাকিয়া সুলতানা, জসিমউদ্দীন, তাহের আহম্মদ, দেলোয়ার হোসেন মিয়াজী, গিয়াসউদ্দিন, হারুনুর রশীদ, রিয়াজ মোহাম্মদ মতিউর রহমান, মোঃ মেজবাহ, জহিরুল ইসলাম, আব্দুস সোবহানসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, ২৬ আগস্ট ২০২৪ সালের ভয়াবহ বন্যায় মুছাপুর ক্লোজার ভেঙে শত শত পরিবার গৃহহীন হয়ে পড়ে এবং হাজার হাজার একর কৃষিজমি ধ্বংস হয়। এর ফলে স্থানীয় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাঁরা জোর দিয়ে বলেন, আধুনিক প্রযুক্তি ও প্রকৃতি-ভিত্তিক সমাধান-যেমন নদী ও খাল পুনঃখনন, জিওব্যাগ ব্যবহার, ম্যানগ্রোভ রোপণ ও ইকো-ইঞ্জিনিয়ারিং প্রয়োগের মাধ্যমে ক্লোজার প্রজেক্টটি পুননির্মাণ এবং নদীভাঙন প্রতিরোধ এখন সময়ের দাবি। মানববন্ধন থেকে সরকারের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়। মাননীয় প্রধান উপদেষ্টা ও পানিসম্পদ উপদেষ্টার নিকট অনুরোধ, তাঁরা যেন দ্রুত কার্যকর, দীর্ঘস্থায়ী ও টেকসই পদক্ষেপ গ্রহণ করে সোনাগাজীর মাটি ও মানুষের দীর্ঘস্থায়ী দুর্ভোগ লাঘব করেন। পরিশেষে, সোনাগাজী সমিতি মানববন্ধনে উপস্থিত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানায় এবং ভবিষ্যতেও সচেতনতা বৃদ্ধি, বৈজ্ঞানিক সমাধান বাস্তবায়ন ও সোনাগাজী তথা বাংলাদেশের মাটি ও মানুষের স্বার্থে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

Press Didar

Recent Posts

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

1 hour ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

3 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

23 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

23 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

This website uses cookies.