সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ক্যামেরায় ধরা পড়লেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাউজানে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা: সিসিটিভিতে শনাক্ত ৬ জন কক্সবাজারে পাতলী খাল পুনঃখননের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান; খালপাড়ে বৃক্ষরোপণ সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মিজানুর রহমানের ইন্তেকাল, জানাজা আজ রাতে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব ‘ফ্রাইডে ফর হেলথ’-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন তরুণ জাগলে দেশ জাগে: সীতাকুণ্ডে ‘জাগরণ’ প্রকল্পের অবহিতকরণ সভায়,,ইউএনও ফখরুল ইসলাম।  চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগ, ডা. তৈয়ব সিকদারের বিচার দাবি দাকোপ থানার নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা সৈয়দপুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সেতুর লোহার প্লেট চুরি, দুর্ভোগে হাজারো মানুষ- সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর: ৩ লাখ ১০ হাজার শতক খাস জমির ১ লাখ ৮৪ হাজারেরই হদিস নেই রেকর্ডে!
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সীতাকুন্ড পিএফজি’র উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপে” সংঘাত নয়,শান্তি ও সম্প্রীতির দেশ গড়ার অঙ্গীকার

  • আপডেট সময়ঃ বুধবার, ৩০ জুলাই, ২০২৫

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”- এই শ্লোগানকে নিয়ে চট্টগ্রাম সীতাকুণ্ডে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার, সীতাকুণ্ড পৌরসভার সম্মেলন কক্ষে সকাল ১০ টায় থেকে এই সংলাপ অনুষ্ঠিত হয়। পবিত্র কোরান থেকে তেলাওয়াত, পবিত্র গীতা এবং ত্রিপিটক হতে পাঠ করা হয়। এতে সীতাকুণ্ড উপজেলা বিএনপি আহ্বায়ক ডাঃকমল কদর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা তৌহিদুল হক চৌধুরী, জেলা বিএনপির সদস্য ইউছুপ নিজামী,জসিম উদ্দিন,জেলা মহিলা দলের সেক্রেটারী নার্গিস আক্তার, সীতাকুণ্ড প্রেসক্লাবের সেক্রেটারী আবদুল্লা আল কাইয়ুম চৌধুরী, সাবেক কাউন্সিলর রায়হান উদ্দিন, মোঃ সেলিম, মহিলা কাউন্সিলর ও পেইভ নেত্রী মাসুদা খায়ের প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে পিএফজির পিস এম্বাসেডর শামসুল আলম আজাদ এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রজেক্ট, ঢাকা ক্লাস্টার এর এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহমেদ। তিনি উক্ত সংলাপে প্রেজেন্টেশন এবং ঘোষণাপত্র পাঠ করেন । এতে আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলার ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম এবং মন্দিরের পুরোহিতগণ,ভান্তে, সাংবাদিক, তরুণ ও নাগরিক সমাজের প্রতিনিধি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা মুসলমান, বৌদ্ধ ও হিন্দু সম্প্রদায়ের জনগোষ্ঠীর সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতসহ সম্প্রীতি বজায় রাখার উপর মতামত ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, মানুষে মানুষে ভেদাভেদ ভুলে একটি শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছি আমরা। বিশ্বের বুকে একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাবান রাষ্ট্র হিসেবে আমরা আমাদের প্রিয় স্বদেশকে গড়ে তুলতে চাই। গড়তে চাই একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ যেখানে প্রতিটি মানুষ থাকবে নিরাপদ, প্রত্যেকের ধর্ম, সংস্কৃতি বা বিশ্বাস অক্ষুন্ন রেখে মর্যাদার সাথে শান্তিপূর্ণ জীবন যাপন নিশ্চিত হবে। আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠান থেকে সকল অংশগ্রহণকারী ও ধর্মীয় নেতৃবৃন্দ উগ্রবাদ-জঙ্গিবাদ মুক্ত সামাজিক সম্প্রীতির সীতাকুণ্ড গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে উপজেলার আন্তঃধর্মীয় সম্প্রীতি রক্ষার্থে সর্বসম্মতিক্রমে ১১ টি ঘোষণা সম্বলিত ঘোষণাপত্রে উপস্থিত অংশগ্রহণকারীগণ স্বাক্ষর করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »