Categories: Uncategorized

সীতাকুণ্ডে জায়গা পরিমাপকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের নতুন পাড়া এলাকায় গত ২৫ শে আগস্ট শুক্রবার বিকাল ৩ টায় বাড়ির জায়গা পরিমাপকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় নুরুল আবছার ( ৫৫)কে সহ ৭/৮ জনকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে প্রতিপক্ষ নুর উদ্দিন সহ ৬/৭ জনের একটি গ্রুপ। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহতদের মধ্যে নুরুল আবছারের অবস্থা আশঙ্কা জনক হওয়াতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। গতকাল সকাল ৮ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় নুরুল আবছার মৃত্যুবরণ করেছেন বলে জানাযায়।

বাড়বকুণ্ড ইউনিয়নের ৭ নং নতুন পাড়া ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সোহেল। তিনি বলেন, ওই সময় বাড়ির জায়গা পরিমাপকে কেন্দ্র করে মারামারির ঘটনার পর নিহত নুরুল আবছারে চাচাতো ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় নুরউদ্দিন সহ ৭ জনকে আসামি করে একটি মামলা করলে পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে কোর্টে পাঠিয়ে দেন।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

3 hours ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

1 day ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

1 day ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.