মানবাধিকার সংগঠন অধিকার এর সম্পাদক অ্যাডভোকেট আদিলুর রহমান শুভ্র ও পরিচালক নাসিরুদ্দিন এলানকে কারাদণ্ড দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। শুক্রবার এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান তিনি।
হেফাজত আমির বলেন আজ আমরা এমন নির্মম, নির্দয় সময়ে এসে পড়েছি, যেখানে খোদ মানবাধিকারকর্মীদেরও মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে; কোনো নিন্দা বা প্রতিবাদের তোয়াক্কা করা হচ্ছে না। ‘অধিকার’ একটি নিরপেক্ষ ও দায়িত্বশীল মানবাধিকার সংগঠন হিসেবে দেশ-বিদেশে সুপরিচিত। আইন-আদালতের কাজ নাগরিক ও মানবিক অধিকারগুলোর সুরক্ষা দেয়া; কিন্তু দুঃখজনকভাবে বলতে হচ্ছে, আজকে আইন-আদালতকে ব্যবহার করে নাগরিকের কণ্ঠরোধ করা হচ্ছে; মিথ্যা বা গায়েবি মামলায় ভিন্নমতাবলম্বীদের বিচারিক হয়রানি ও জেল-জুলুমে অপদস্থ করা হচ্ছে। আমরা দেশবাসীর পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ক্ষমতার দাপটে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, আলেম ওলামা, মানবাধিকারকর্মী ও ভিন্নমতাবলম্বীদের কণ্ঠরোধ করে গদি রক্ষা করা যাবে না।
আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, সরকারকে বলব, যদি নিজেদের ভালো চান, অবিলম্বে মিথ্যা ও সাজানো মামলায় কারাগারে বন্দি মাওলানা মামুনুল হক, মুফতি মুনীর হোসাইন কাসেমীসহ সকল আলেম এবং অ্যাডভোকেট আদিলুর রহমান শুভ্র ও নাসিরুদ্দিন এলানকে মুক্তি দিন। হয়রানি বন্ধ করুন।
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে বেপরোয়া গতির একটি অজ্ঞাত লরির ধাক্কায় নূরুল হুদা ভূঁইয়া…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৩নং ওয়ার্ডের জামায়াত সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থীর পরিচিতি ও মতবিনিময়…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় দ্রুতগতির লরির চাপায় মা-সহ নিহত হন ৫ জন। এ…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা রেলস্টেশনসংলগ্ন স্টাফ কলোনির পরিত্যক্ত জায়গায় দীর্ঘ ৩০-৪০ বছর ধরে বসবাসরত…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে টানা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞার…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আওয়ামী সন্ত্রাসীরা সেদিন লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হত্যা করেছিল। সেই চিহ্নিত…
This website uses cookies.