বান্দরবানের আলীকদম সেনাজোনের সহায়তায় দরিদ্র পাখি আক্তারের বিয়ে সম্পন্ন

বিশেষ প্রতিনিধিঃ

“সকলের তরে সকলে মোরা প্রত্যেকে মোরা পরের তরে”

পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম উপজেলার বাসিন্দা অসহায় হতঃ দরিদ্র রোকেয়া্ বেগম। স্বামীকে হারান প্রায় ৭ বছর আগে। দুই ছেলে ও দুই মেয়ের বিধবা জননী রোকেয়া। রোকেয়ার বড় মেয়ে এবং ছেলেরা বিয়ে করে পৃথক পরিবারে বসবাস করে থাকে। ছোট মেয়েকে সঙ্গে নিয়ে সংসারে জীবন যুদ্ধে লড়ছে রোকেয়া বেগম। মানুষের বাড়িতে কাজ করে সামান্য অর্থ উপার্জনে জীবিকা নির্বাহ করে চলছে। এই অভাবে জর্জরিত সংসারে ছোট মেয়ে পাখি আকতার (১৯) এর বিয়ে নিয়ে চিন্তিত হয়ে হিমসিম খাচ্ছেন মা রোকেয়া। হতঃদরিদ্র মায়ের পক্ষে বিয়ের খরচ বহন করা প্রায় অসম্ভব।

সংবাদ পেয়ে অসহায় ও দরিদ্র এই দুঃখী মায়ের জীবন সংগ্রামের পাশে এসে দাঁড়ায় আলীকদম সেনা জোন কমান্ডার লেঃ কর্ণেল সাব্বির হাসান পিএসসি।
পাখি আকতার এর বিয়ে উপলক্ষে ১০০ জনের খাবার এর আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনায় সমন্বয় সাধন করে আলীকদম সেনা জোন।

এছাড়াও জোনের পক্ষ থেকে জোন কমান্ডার,আলীকদম উক্ত বিবাহে কনের জন্য স্বর্ণের কানের দূল এবং প্রয়োজনীয়
দৈনন্দিন ব্যাবহারিক দ্রব্যসামগ্রী প্রদান করেন। এছাড়াও জোন কমান্ডার, আলীকদম জোনের দায়িত্বশীল কর্মকর্তা জানান সেনাবাহিনী পার্বত্য এলাকায় জনগণের নিরাপত্তার পাশাপাশি সবসময় দুস্থ এবং অসহায় দরিদ্র ও নির্যাতিত পরিবারের মানবিক যে কোন সংকটে ও সমস্যা সমাধানে তাদের পাশে রয়েছে আলীকদম সেনা জোন।

Press Didar

Recent Posts

খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…

17 minutes ago

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

57 minutes ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

3 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

4 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

1 day ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

1 day ago

This website uses cookies.