Categories: Uncategorized

চন্দনাইশে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বহরম স্মৃতি পাঠাগার।

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি।

চন্দনাইশে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মহরম স্মৃতির পাঠাগার। উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন থেকে দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে স্থানীয় শিক্ষা বিষয়ক সংগঠন বহরম স্মৃতি পাঠাগার।

“সংবর্ধনা অনুষ্ঠান ২০২৫” শীর্ষক এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয় এক উষ্ণ, প্রাণবন্ত পরিবেশে। অনুষ্ঠানটি ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার পথে সম্মান, উৎসাহ এবং অনুপ্রেরণার এক ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়ে উঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বহরম স্মৃতি পাঠাগার-এর সভাপতি মামুনুর রহমান।
সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ছাত্রকল্যাণ সম্পাদক ইশতিয়াক আহমদ নিয়াজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতবাড়িয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘প্রয়াস’-এর সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ রিদুওয়ান রহমান।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই কৃতী শিক্ষার্থীরা শুধু নিজেদের নয়, পুরো এলাকাকে গর্বিত করেছে। ভবিষ্যতে তাদের হাত ধরেই সমাজ আলোকিত হবে — এই প্রত্যাশাই বহরম স্মৃতি পাঠাগারের।

বহরম স্মৃতি পাঠাগার
— একটি স্বপ্ন, একটি অঙ্গীকার —
আলোকিত সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

Mohammed Alam

Recent Posts

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

24 minutes ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

2 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

4 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

23 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

24 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

This website uses cookies.