চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের নৌকার মাঝি হতে চান আওয়ামীলীগের সভাপতি বাঁকের ভূঁইয়া

সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধিঃ

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড, আকবরশাহ্, পাহাড়তলী আংশিক আসনে জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি হয়ে প্রার্থীতা ঘোষণা দিলেন,প্রবীন রাজনীতিবিদ,প্রায় ৩১ বছর সভাপতি,সাধারণ সম্পাদক দায়িত্ব পালনকারী, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ৪ বারের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া।

আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর ২০২৩) ইংরেজি বিকালে সীতাকুণ্ড প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আবুল কালাম এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মোঃ সাঈদ মিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রার্থী বাকের ভুঁইয়া। এসময় তিনি নিজের চুড়ান্ত প্রাথীতা ঘোষণা করে তিনি বলেন, আওয়ামী লীগের ক্ষমতার সময়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতে ও এই উন্নয়ন বহুগুণে বৃদ্ধি পাবে। আমি আওয়ামী লীগে সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে অংশেগহণ করতে চাই। তাই আগামী সংসদ নির্বাচনে এ আসনে নৌকাকে জয়যুক্ত করতে আমি বদ্বপরিকর।

আমি বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শে উদ্বুদ্ধ একজন কর্মী।

আমি আওয়ামীলীগ’র দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি। আমি দীর্ঘদিন ধরে গরিব দুঃখী ও অসহায় মানুষের পাশে থেকে সেবা করে আসছি। মানুষ আওয়ামী লীগের কাছে নিরাপদ তা সবাইকে জানাতে চাই। এসময় তিনি দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এসময় বাকের ভূঁইয়াকে সমর্থন জানিয়ে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক মাইমুন উদ্দিন মামুন, উপজেলা আওয়ামীলীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মানিক লাল বড়ুয়া, উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য গোলাম রাব্বানী,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রতন মিত্র,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেজবা উদ্দিন চৌধুরী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাব উদ্দিন,মুরাদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম,সাধারণ সম্পাদক মোঃ সাহাব উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াদ জিলানী ,মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ রেহান উদ্দিন, আওয়ামী লীগ নেতা বিজয় চক্রবর্তী, আবুল হোসেন (বাবুল)সহ শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। তৃণমূল আওয়ামী লীগের সাংগঠনিক আশা ,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্মীবান্ধব নেতা সৃষ্টি করার ও বানানোর কারিগর সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়াকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম সীতাকুণ্ড থেকে সংসদীয় ৪ আসনে প্রার্থী হিসাবে মনোনয়ন প্রত্যাশা করি।

Press Didar

Recent Posts

বিয়ের দাওয়াত শেষে বাড়ি ফেরা হলো না, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে বেপরোয়া গতির একটি অজ্ঞাত লরির ধাক্কায় নূরুল হুদা ভূঁইয়া…

15 hours ago

সীতাকুণ্ডে পৌর ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৩নং ওয়ার্ডের জামায়াত সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থীর পরিচিতি ও মতবিনিময়…

17 hours ago

কুমিরায় সড়ক দুর্ঘটনায় নেত্রকোনার মায়ের মৃত্যু, হাসপাতালে ১০ মাসের শিশু: স্বজনদের সন্ধান চাই

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় দ্রুতগতির লরির চাপায় মা-সহ নিহত হন ৫ জন। এ…

20 hours ago

৯১-এর ঘূর্ণিঝড়ে ভিটেহারাদের উচ্ছেদ করে রেলের জমি কোম্পানিকে বুঝিয়ে দেওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা রেলস্টেশনসংলগ্ন স্টাফ কলোনির পরিত্যক্ত জায়গায় দীর্ঘ ৩০-৪০ বছর ধরে বসবাসরত…

21 hours ago

সীতাকুণ্ডে ইলিশ শিকারের নিষেধাজ্ঞা অমান্য করায় ১০ জেলের কারাদণ্ড, জরিমানা ১ লাখ ৪০ হাজার টাকা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে টানা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞার…

23 hours ago

সীতাকুণ্ডে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবির কর্মীদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আওয়ামী সন্ত্রাসীরা সেদিন লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হত্যা করেছিল। সেই চিহ্নিত…

3 days ago

This website uses cookies.