চন্দনাইশে শান্তিবাহিনী কর্তৃক ৩ জনকে অপহরণ করে ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৩ জন বাসিন্দা কে শান্তি বাহিনীর সদস্যরা অস্ত্রের মুখে অপহরণ করে গভীর জঙ্গলে নিয়ে যায়। পিতা ও দুই সন্তানকে একসঙ্গে অপহরণ করে নিয়ে যাওয়ার পর পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ এনে দেওয়ার শর্তে পিতাকে ছেড়ে দেওয়া হয়। ওই হতভাগা পিতা দ্রুত চন্দনাইশ উপজেলা সেনা ক্যাম্পে গিয়ে বিষয়টি জানালে বাংলাদেশ সেনাবাহিনী উপজেলা ক্যাম্পের ক্যাপ্টেন দ্রুত অভিযান পরিচালনা করে অপহৃত দুইজনকে উদ্ধার করতে সক্ষম হন।
১৩ জুন’২৫ শুক্রবার সকাল ৯ টার দিকে কাঞ্চনাবাদ ইউনিয়নের বাসিন্দা মোঃ হারুন ও তার ছেলে নোমান এবং নাঈমকে অপহরণ করে নিয়ে যায় শান্তি বাহিনী। পরে ৫ লক্ষ টাকা মুক্তিপণ এনে দেওয়ার শর্তে মোঃ হারুন কে ছেড়ে দেয় শান্তি বাহিনীর সদস্যরা। মোঃ হারুন দ্রুত সেনা ক্যাম্পে জানালে উদ্ধার অভিযানে নামেন বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্যরা।
সেনা সূত্রে জানা যায়, কাঞ্চনাবাদ ইউনিয়নের পূর্ব এলাহাবাদ সওদা পাড়া চাইনা ছড়ি নামক স্থান থেকে শান্তি বাহিনী ঐ তিনজনকে অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি জানার পর চন্দনাইশ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন খালিদ হাসান মুগ্ধ এর নেতৃত্বে ৩৬ সদস্যের সেনাবাহিনী টিম তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে। সকাল ১১ টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে সন্ত্রাসীদের আস্তানা তিন দিক থেকে ঘিরে ফেলেন সেনা সদস্যরা, সন্ত্রাসীরা সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে অপহৃত ২ কিশোরকে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে সেনাবাহিনী সাড়ে পাঁচটার দিকে অপহৃত ২ জনকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে এই এলাকায় শান্তি বাহিনী কর্তৃক অপহরণের ঘটনা ঘটে আসছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর তৎপরতায় দ্রুত অভিযান পরিচালনা করে অপহৃতদের উদ্ধারে জনমনে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী বাংলাদেশ সেনাবাহিনী প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও জনসচেতনতা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবকদের এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে আশঙ্কাজনক হারে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত মশার উপদ্রবে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেছেন, "পেছনের কে কী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শনে এসেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. রাফসান (২৪) নামের এক যুবকের মৃত্যু…
This website uses cookies.