শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারি আইনজীবীদের অসহযোগিতার প্রতিবাদে অবস্থান ধর্মঘট কুড়িগ্রামে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক নারী ও কিশোরীদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ সীতাকুণ্ডে মানবিক ব্যক্তিত্ব লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল: বুধবার থেকে জমিয়তুল ফালাহ মসজিদ প্লাজায় ১০ দিনের আয়োজন সিলেটে বিএনপির পরিচয়ের আড়ালে আ’লীগ নেতার ‘সুকৌশলী মাস্টারপ্ল্যান’: তৃণমূল জুড়ে তীব্র ক্ষোভ জনগণকে আমার কাছে আসতে হবে না, আমি জনগণের কাছে যাবো: ওসি দাকোপ সীতাকুণ্ডে আবাসিক হোটেল মালিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সীতাকুণ্ডে মরহুম উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের কবরে জামায়াত নেতাদের শ্রদ্ধা ও জিয়ারত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

চন্দনাইশে দা, বটি তৈরিতে ব্যস্ত কামারপল্লী

  • আপডেট সময়ঃ বুধবার, ৪ জুন, ২০২৫

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি।

চন্দনাইশে টুংটাং শব্দে ছন্দে ছন্দে দা বটি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কামারপাড়ার লোকেরা।
আর মাত্র দু’দিন পর মুসলিম মিল্লাতের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদ। এই ঈদকে সামনে রেখে চন্দনাইশে কামার পাড়ায় বেড়েছে কর্মব্যস্ততা। টুং টাং শব্দে তৈরি হচ্ছে নতুন নতুন দা, ছুরি, বটির পাশাপাশি কোরবানির পশু জবাই করার বড় ছুরি। সাথে সাথে পুরাতন দা চুরি বটি মেরামতের কাজও চলছে দিনরাত। কর্মব্যস্ততায় দম ফেলার ফুরসত নেই কামারপল্লীর কর্মজীবীদের।

কামারিরা বলেন, খুশির চেয়ে উৎকণ্ঠা যেনো জায়গা দখল করেছে। সবকিছুর দাম বেশি, কয়লা সংকট আর লোহা-ইস্পাতের দাম বেড়ে যাওয়ায় চিন্তার ছাপ পড়েছে কপালে।

৪ জুন’২৫ বুধবার সকালে কামার পাড়ায় ঘুরে ক্রেতা-বিক্রেতার সাক্ষাতে গিয়ে দেখা যায়, ক্রেতারা যেমন আনন্দ উদ্দীপনায় এগুলি ক্রয় করছেন ঠিক তেমনিভাবে বিক্রেতারাও সানন্দে তৈরি ও বিক্রয়ে ব্যস্ত সময় পার করছেন।

দোহাজারী বাজারে এক ক্রেতা বলেন, গত বছরের তুলনায় এ বছর ছুরি, দা, বটি ও বড় ছুরির দাম অনেক বেশি। কিন্তু দাম বেশি হলেও কি আর করার সংগ্রহ করতেই হবে। তাই বাধ্য হইয়া পছন্দ মত ক্রয় করতে হচ্ছে।

পুরাতন দা, ছুরি মেরামত করতে আসা আব্দুল করিম বলেন, পুরাতন ছুরি, চাকু, দা, বটি এসব ধার করতে নিয়ে এসেছি। ১০০/১৫০ টাকার নীচে মেরামত করা যাচ্ছে না। সবকিছুর দাম তাই একটু বেশি নেওয়া হচ্ছে।

খাঁনহাট বাজারের কামার রাধা দাশ বলেন, কয়লা তেমন পাওয়া যাচ্ছে না, সবদিকে সংকট দেখা দিয়েছে। দা-বটি বানানোর জন্য ইস্পাত আর লোহার দাম বেশি। আগের মতো তেমন লাভ হচ্ছে না। কাজ করে তেমন মজুরি টাকাও মিলাতে হিমশিম খেতে হচ্ছে। আগেকার সময়ে বাসা-বাড়ি থেকে কয়লা সংগ্রহ করা হতো। এখন সব জায়গায় গ্যাসের ব্যবহার বেশি। তাই পরিশ্রম করেও আগের মতো আয় হচ্ছে না।

তিনি আরও বলেন, এখন বেশি দামে কয়লা কিনতে হচ্ছে। প্রতিটা টিন ৫০/৬০ টাকা ধরে নিতে হতো, যা এখন ৮০/৯০ টাকা ধরে কিনে নিতে হচ্ছে কয়লা। আগের চেয়েও কোরবানির সরঞ্জামের দাম বেশি। মাংস কাটার দা ৫০০/৬০০ টাকা ধরে বিক্রি করছি। যা গত বছরে ছিল ৩৫০/৪০০ টাকা।

সরেজমিনে কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, কোরবানির ঈদকে সামনে রেখে তেমন অর্ডার পাওয়া যাচ্ছে না। দ্বিগুণ দামে কিনতে হচ্ছে কাঁচা লোহা। তাই কোরবানির সরঞ্জাম স্বাভাবিকভাবেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। নতুনের চেয়ে পুরাতন দা, ছুরি, বটি ও চাকু ধার দিচ্ছে বেশি। যার কারণে এবার দুশ্চিন্তায় আছি। আশা করি এই সমস্যা বেশিদিন থাকবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »