Categories: জাতীয়

স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে মায়ের কোল থেকে বিচ্ছিন্ন ৭দিন বয়সী নবজাতক, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আনোয়ার হোসেন, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চরুয়াটারি এলাকায় স্বামী-স্ত্রীর পারিবারিক দ্বন্দ্বের জেরে মাত্র সাত দিন বয়সী এক নবজাতক মায়ের কোল থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শিশুটির মা জাহানারা বেগম জানান, ২৩ মে শুক্রবার ভোরে বাথরুমে যাওয়ার সময় তিনি তার সন্তানকে স্বামীর কাছে রেখে যান। ফিরে এসে দেখেন স্বামী নূর মোহাম্মদ নবজাতক সন্তানকে নিয়ে বাড়ি থেকে চলে গেছেন।
ঘটনার সূত্রে জানা যায়, নূর মোহাম্মদ শিশুটিকে নিয়ে যান তার তালাকপ্রাপ্ত স্ত্রী আসমাউল হুসনা আসার কাছে এবং শিশুটিকে তার জিম্মায় তুলে দেন। তবে আসমাউল হুসনা গণমাধ্যমে দাবি করেন, শিশুটির পরিচয় তিনি জানেন না এবং কেউ তাকে শিশু তুলে দেয়নি।

জাহানারা বেগম জানান, সন্তানের খোঁজ করতে গিয়ে তিনি নিস্তেজ হয়ে পড়েন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবির সূত্র ধরে তিনি নিশ্চিত হন যে ছবিতে থাকা শিশুটি তার সন্তান। এরপর রাতেই তিনি ছুটে যান ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে গিয়ে সন্তান ফেরত চাইলে বর্তমানে যার কাছে শিশু আছে তিনি তা দিতে অস্বীকার করেন।
জাহানারা বেগম আরও বলেন, “আমি প্রশাসনের হস্তক্ষেপ চাই। আমি শুধু আমার বাচ্চাটাকে ফিরে পেতে চাই।”
এ ঘটনায় নূর মোহাম্মদ স্বীকার করেছেন যে, তিনি শিশুটিকে তার সাবেক স্ত্রী আসমাউল হুসনার কাছে দিয়ে এসেছেন।

এ বিষয়ে ভুরুঙ্গামারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামসুজ্জামান বলেন, “শিশুটির তথ্য পেয়ে আমরা রাতেই তাকে মেডিকেলে ভর্তি করি। তদন্ত শেষে শিশুটিকে তার প্রকৃত মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।”

Didar

Recent Posts

কুমিরায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন: চেয়ারম্যান ও ৮ মেম্বার প্রার্থীর নাম ঘোষণা

 সীতাকুণ্ড প্রতিনিধি: ​জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে “দাওয়াত ও তাবলীগের কাজে ঐক্যবদ্ধ হই, ঈমান-আমান…

2 hours ago

উপজেলায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুষ্টিকর খাবার প্রদর্শনী

 রংপুর জেলা সংবাদদাতা: ​‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরসহ…

3 hours ago

কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজকে ঘিরে সভাপতি পদ নিয়ে একটি মহলের অপতৎপরতা ও ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে মনোরম পরিবেশে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজকে…

6 hours ago

সীতাকুণ্ড শিপ ব্রেকিং ইয়ার্ডে বিশেষ ধরনের স্ক্যাপ জাহাজ, দেখতে দর্শকদের ভিড়

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের একমাত্র শিপ ব্রেকিং ইয়ার্ডে কাটার জন্য আসা একটি…

7 hours ago

রাণীশংকৈল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকূরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রশাসনিক পরিমণ্ডলে একটি ব্যতিক্রমী আলোচিত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে । যে…

24 hours ago

পীরগঞ্জের সিন্দাগড় দূর্গা মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন, ৩ লাখ টাকার অর্থ বরাদ্দ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৭নং হাজিপূর ইউনিয়নের সিন্দাগড় দূর্গা মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন হিসেবে…

24 hours ago

This website uses cookies.